সবজান্তা সমীপেষু
ছাতার আকার অর্ধ গোলাকার কেন?
মো. খায়রুল ইসলাম
কুশমাইল, নওগাঁ
* পুরো গোলক হলে সেখানে ঢোকার জন্য আলাদাভাবে দরজা বানানোর খরচ বহন করতে হতো বলে।
জ্বলন্ত কয়েলের ওপরেও মশা বসে কেন?
সম্পদ পোদ্দার বলরাম
কামারপাড়া, বগুড়া
* ভরপেট রক্ত খাওয়ার পর একটু ধূমপান করার জন্য।
যে মাসে লোডশেডিং বেশি হয়, সে মাসেও বিদ্যুৎ বিল বেশি আসে কেন?
সুস্মিত দাশ
* চট্টগ্রাম কলেজিয়েট স্কুল, চট্টগ্রাম
বিদ্যুতের বেড়াতে যাওয়ার খরচও যোগ করে বিল তৈরি করা হয় বলে।
সত্য কথার মূল্য কখনো কমে না কেন?
মোহাম্মদ সাঈদ
যাত্রাবাড়ী, ঢাকা
* সত্য কথা সব সময় অমূল্য হওয়ায় কমার কোনো অপশন থাকে না বলে।
লবণ নোনতা লাগে কেন?
মো. মোকাদ্দেস হোসাইন
গ্রামপাঙ্গাশী, সিরাজগঞ্জ
* লবণের জন্মের সময় মুখে মধু দেওয়া হয় না বলে।
আধুনিক এবং অত্যাধুনিকের মধ্যে পার্থক্য কী?
মোহাম্মদ রফিকউদ্দিন
নন্দনকানন, চট্টগ্রাম
* নিজের বাসার ওয়াই-ফাই ব্যবহার করা আধুনিকতা আর পাশের বাসার ওয়াই-ফাই ব্যবহার করা অত্যাধুনিকতা।
অতি লোভে তাতি নষ্ট হলে নির্লোভে কী?
সালমান মির্জা
শ্যামলী, ঢাকা
* লোভ নষ্ট।
সেরা প্রশ্ন
নিধিরাম সর্দারের ঢাল-তলোয়ার নেই কেন?
জুনিয়র হাসান, বগুড়া
* তিনি স্মার্টফোনে যুদ্ধের গেম খেলেন বলে।
অভিনন্দন হাসানআপনি পাচ্ছেন ১০০ টাকার মুঠোফোন রিচার্জ।
পোস্টকার্ডের ওপর লিখুন
সবজান্তা সমীপেষু, রস+আলো, প্রথম আলো
সিএ ভবন ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ
কারওয়ান বাজার, ঢাকা ১২১৫।