সবজান্তা সমীপেষু
জানি, আমি এবারও পুরস্কার পাব না, তাই না?এম ইয়াসিন আরাফাততিতারচর, লোহাগাড়া, চট্টগ্রামবাহ! আপনার মাথায় তো অনেক বুদ্ধি! বুঝলেন কী করে?বিশ্বকাপ ও চায়ের কাপের মধ্যে পার্থক্য কী?মো. রফিকুল ইসলামচাটখিল কামিল মাদ্রাসা, নোয়াখালীচায়ের কাপে বিশ্বকাপের ঝড় উঠলেও বিশ্বকাপে চায়ের ঝড় সম্ভব নয়!বিড়াল ও কুকুর বৃষ্টি বলতে কী বুঝায়? মেরিনা ইয়াসমিনকাউনিয়া প্রধান সড়ক, বরিশালযে বৃষ্টিতে কুকুর ও বিড়াল ঝগড়া ভুলে যায়!দুশ্চিন্তা আর সুচিন্তার মধ্যে পার্থক্য কী?মো. সজীব আল হাসানখলশী, বহরামপুর, বাঘারপাড়া, যশোরঘুমে। দুশ্চিন্তায় কম হয় আর সুচিন্তায় বেশি হয়।অতীতের রাজনীতিবিদ ও বর্তমান রাজনীতিবিদের মধ্যে পার্থক্য কোথায়?মো. সুমন হোসেনফতেহপুর, দক্ষিণপাড়া, নওগাঁকেবল শব্দের মাঝের ‘নীতি’তে, আগে ছিল আর এখন ফাঁকা!কবি হতে হলে কী করতে হয়?মো. হুমায়ুন কবিরবড়বাড়ি, বোর্ডবাজার, গাজীপুরকবিতা লেখার পাশাপাশি একটা কবি কবি ভাব নিতে হয়!সেরা প্রশ্নবলুন তো বিদ্যুৎ চমকায় কেন?মহিবুল্লাহ আল মাফিচরপুম্বাইল, সরকারবাড়ি, ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহনিচে যে পরিমাণ অনিয়ম আর দুর্নীতি হয়, ওপর থেকে দেখলে আপনিও চমকাতেন!অভিনন্দন মাফিআপনি পাচ্ছেন ১০০ টাকার প্রাইজবন্ড।সবজান্তাকে প্রশ্ন পাঠাতে পোস্টকার্ডের ওপর লিখুন: সবজান্তা সমীপেষু, রস+আলো, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।