সবজান্তা সমীপেষু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্ষমা কখন মহত্ত্বের লক্ষণ নয়?রিয়াজুল হাসান, কাউনিয়া, বরিশালযখন সে ক্ষমা বারবার হয়!চাকরি পাওয়া আর সোনার হরিণ পাওয়ার মধ্যে পার্থক্য কী?প্রীতি, মুকিমবাজার, ঢাকাসোনার হরিণের ক্ষেত্রে ‘না থাকার’ একটা নিশ্চয়তা আছে, চাকরির ক্ষেত্রে সেটাও নেই।জিতলে সবাই এত লাফায় কেন?মো. সুজাউদ্দিন, বাজার মোড়, ফটিকছড়ি, চট্টগ্রামকেন জিতেছে সেটা বোঝার চেষ্টা করে।আমার বন্ধুর চেয়ে শত্রু বেশি কেন?ফাহমিদা ইসলাম, কাচারীরোড, গফরগাঁও, ময়মনসিংহফেসবুক ব্যবহার করুন, দেখবেন হাজার হাজার বন্ধু!প্রাইজবন্ড আর জেমস বন্ডের মধ্যে পার্থক্য কোথায়?সৈয়দ মিরাজ মাহমুদ, মোহাম্মদপুর, ঢাকানাগরিকত্বে!আমাদের গড় আয়ু এত কম কেন?মো. আবদুর রহিম, হাসপাতাল মসজিদ, দিনাজপুরএত মানুষ, সবার মাঝে আয়ু ভাগ করতে গিয়ে কম পড়ে গেছে! সবারই তো বাঁচার অধিকার আছে!সেরা প্রশ্নবাজেট কী?এস এম শাহীন, ফুলবাড়ী, নহাটা, মুহম্মদপুর, মাগুরামোবাইল বিলের মতো, লোড করার সময় টের পাবেন কিন্তু ফুরিয়ে যাওয়ার সময় টের পাবেন না!অভিনন্দন শাহীনআপনি পাচ্ছেন ১০০ টাকার প্রাইজবন্ড।সবজান্তাকে প্রশ্ন পাঠাতে পোস্টকার্ডের ওপর লিখুন: সবজান্তা সমীপেষু, রস+আলো, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।