সবজান্তা সমীপেষু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘুমাতে গেলেই বালিশ লাগে কেন?বদরুল আলম, শান্তা ওয়েস্টার্ন টাওয়ার, তেজগাঁওবিয়ের আগে বালিশই সান্ত্বনা আর বিয়ের পর ওটাই আত্মরক্ষার ঢাল!এভারেস্ট জয়ের চেয়ে কঠিন কাজ কী?শাহাদাত হোসেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়চূড়া থেকে নিচে নামা!ব্যক্তিস্বাধীনতা আর ফরমালিনের মধ্যে সম্পর্ক কী?মো. রুহুল আমীন, নানশ্রী, করিমগঞ্জ, কিশোরগঞ্জদুটোরই ব্যবহার ভুল জায়গায় হলে ক্ষতিটা মহামারির আকার ধারণ করে।শিশু আর পাগল ছাড়া আর কে সত্যি কথা বলে?তুলি, বি কে জি সরকারি উচ্চবিদ্যালয়, হবিগঞ্জবোবা!বাংলাদেশের প্রেক্ষাপটে মানবাধিকার কী?কাজী আজিজুল হক, দাঁড়িয়াপাড়া, সিলেটসরকার ও সরকারি দলের সঙ্গে জড়িত ব্যক্তিদের অধিকার।বাজারে ডিমের কেজি কত?মো. মোমিন, ভালুকা, ময়মনসিংহইশ্! ডিম না কিনতে কিনতে মানুষ ভুলেই গেছে ডিম হালিতে না কেজিতে বিক্রি হয়!সেরা প্রশ্নসংসারের বাজেট আর সংসদের বাজেটের মধ্যে পার্থক্য কী?সত্যনিষ্ঠ, সিনিয়র সহকারী, জজকোর্ট, হবিগঞ্জবাস্তবতায়!অভিনন্দন সত্যনিষ্ঠআপনি পাচ্ছেন ১০০ টাকার প্রাইজবন্ড।সবজান্তাকে প্রশ্ন পাঠাতে পোস্টকার্ডের ওপর লিখুন: সবজান্তা সমীপেষু, রস+আলো, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।