সবজান্তা সমীপেষু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফাস্টফুড আছে, স্লো ফুড নেই কেন?মো. হাসাননতুন উপশহর, যশোরস্লো ফুড আছে, বিষের কারণে সেগুলোকে স্লো-পয়জন বলা হয়।এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি...পরের লাইনটা কী?মো. আব্বাস উদ্দিনসরকারি এমএম কলেজ, যশোরস্যরি, পরের লাইনটাও আর খুঁজে পাওয়া যাচ্ছে না।প্রাইজবন্ডটা কি কোনো উপায়ে আমাকে দেওয়া যায়?মো. লুৎফর রহমানবরিশাল সদর, বরিশালধরে নিন আপনি পেয়ে গেছেন (বাকি পুরোটাই আমার কমিশন)!মানুষের জীবনের সার্থকতা কোথায়?মো. হাসান মোল্লামক্কি মাদানি মসজিদ রোড, খুলনাকোনো সার্থকতা খুঁজে পাওয়ায়।চন্দ্র দেয় আলো, সূর্য দেয় তাপ আর রাজনীতি দেয়?মো. সাইফুর রহমানরাজমেডিকো, বক্স আলী মুন্সীর রোড, বন্দরটিলা, চট্টগ্রামউত্তাপ।পরীক্ষায় ফেল করার পর কী করা উচিত?মো. শামীম হোসেনরূপদিয়া, রুদ্রপুর, কালীপাড়া, যশোরসবাই চাইলেও ফেল করতে পারে না, এই দর্শন মেনে নেওয়া উচিত।সেরা প্রশ্নজীবনটা এত ছোট কেন?এম জি সরোয়ারঈদগাহ রোড, বিবিরহাট বাজার মোড়, ফটিকছড়ি, চট্টগ্রামযাতে এই প্রশ্নের উত্তরটা বেশি দিন খুঁজতে না হয়!অভিনন্দন সরোয়ারআপনি পাচ্ছেন ১০০ টাকার প্রাইজবন্ড।সবজান্তাকে প্রশ্ন পাঠাতে পোস্টকার্ডের ওপর লিখুন: সবজান্তা সমীপেষু, রস+আলো, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।