সবজান্তা সমীপেষু
উড়োচিঠির মাধ্যমে মানুষকে হুমকি দেওয়া সহজ না মুঠোফোনে?সুমন হোসেন, ফতেপুর, দক্ষিণপাড়া, নওগাঁ।সামনাসামনি দেওয়াটা বেশি মজার, প্রতিক্রিয়াটাও দেখা যায়!চোখে শর্ষেফুল দেখেছি, কী করব?এম এস কবির, মডার্ন ছাত্রাবাস, এইচ ২৮৪/২৫৬, মালোপাড়া, রাজশাহী।এবার একটা তেলভাঙা ঘানির সঙ্গে আগাম চুক্তি করে আসুন!মেধাবীরা রাজনীতিতে আসে না কেন?মো. নাজমুল ইসলাম, বিশ্বহরিগাছা, ধুনট, বগুড়া।মেধাবীরা তো সবাই নিজের চেষ্টায় টাকা আয় করতে পারে!তিতুমীরের মুঠোফোন নম্বরটা হবে? মিসড কল দিতাম!শাহরীয়ার শাহীন, সদরঘাট, ঢাকা।হবে কিন্তু তিনি তো এখন আমার সঙ্গে জরুরি কথা বলছেন!দেশে এত হিংস্র প্রাণী থাকতে শেষতক নিরীহ কালো বিড়ালকে কেন দুর্নীতির সঙ্গে জড়ানো হলো?মো. আবদুল মান্নান, নয়াহাট, ফরিদগঞ্জ, চাঁদপুর।যাতে পরে এই তকমায় ছেড়ে দেওয়া যায়!এ দেশে শান্তি আসবে কবে?মো. শামীম হোসেন, রূপদিয়া, কালীতলা, যশোর।শান্তিতে একটা নোবেল এসেছে, তাতেই কত অশান্তি! আর শান্তি পুরা এলে বোঝেন কী হবে!সেরা প্রশ্নআপনি তো সবই জানেন, তা হলে রাজনীতিতে আসছেন না কেন?মো. হাসান, ব্লক-সি, বাড়ি ৮৬, নতুন উপশহর, যশোর।সব জানি বলেই তো আসছি না!অভিনন্দন হাসানআপনি পাচ্ছেন ১০০ টাকার প্রাইজবন্ড।সবজান্তাকে প্রশ্ন পাঠাতে পোস্টকার্ডের ওপর লিখুন: সবজান্তা সমীপেষু, রস+আলো, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।