সবজান্তা সমীপেষু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশ থেকে দূরে থাকতে হবে কেন?মো. আনোয়ার হোসেন, নতুনবাজার, ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহনিরাপত্তার জন্য।ক্ষমা কখন মহত্ত্বের লক্ষণ হয়?রিয়াজুল হাসান, কাউনিয়া, বরিশালক্ষমা যখন সরকারি দলের লোকজন পায়!কারও ঝগড়া দেখলে আমরা ভিড় জমাই কেন?নুসরাত ইয়াসমীন, তালতলা, শেরেবাংলা নগর, ঢাকাঝগড়াটা যাতে আরও প্রাণবন্ত হয়!চাকরি যে করে সে চাকর, তবুও আমরা চাকরি করি কেন?মো. মেহমুদ ফয়সাল, শ্রীরামপুর, আক্কেলপুর, নওগাঁচাকরদের কষ্টটা বোঝার জন্য!অর্থ ও মন্ত্রীর পার্থক্য কী?মো. আতাউর রহমান, মোহাম্মদপুর, ঢাকাঅর্থ সকল অনর্থের মূল কিন্তু মন্ত্রী সেই সব অনর্থের ব্যাখ্যা!পাগল আর চোরের মধ্যে মিল কোথায়?এমি, আগ্রাবাদ, চট্টগ্রামপলিটিক্সে দুজনেই বেঁচে থাকার জন্য একটা সহজ উপায় বের করে নিয়েছে!সেরা প্রশ্নসমাজবিজ্ঞানীরা ফেসবুককে মানুষের মৌলিক চাহিদা হিসেবে এখনো স্বীকৃতি দিচ্ছেন না কেন?সায়হানুল হক, এয়ারপোর্ট রোড, আশকোনা মেডিকেল মোড়, উচ্ছারটেক, ঢাকা।এখনো নিজেদের ফেসবুক আইডি হয়নি তো, হলেই স্বীকৃতি দিয়ে দেবেন।অভিনন্দন সায়হানুলআপনি পাচ্ছেন ১০০ টাকার প্রাইজবন্ড।সবজান্তাকে প্রশ্ন পাঠাতে পোস্টকার্ডের ওপর লিখুন: সবজান্তা সমীপেষু, রস+আলো, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।