সবজান্তা সমীপেষু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানুষ কখন অমানুষ হয়?মো. মির্জা গোলাম হাফিজকাটাসুর, মোহাম্মদপুর, ঢাকাযখন তার মধ্যে অ-এর প্রভাব বেড়ে যায়!ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে কোন দলের জয়ী হওয়ার সম্ভাবনা আছে?মো. মাহফুজুর রহমান খানচিনিতোলা, মেলান্দহ, জামালপুরকোন্দলের।সাধারণ ঘর আর বাসর ঘরের মধ্যে পার্থক্য কী?মো. আব্বাস উদ্দীনসরকারি এমএম কলেজ, যশোরএকটা ঘরে বিড়াল থাকে আরেকটা ঘরে বিড়াল মারা যায়!গুম দ্বারা দেশের উন্নয়ন কতটা সম্ভব!প্রভাষ মালোসরকারি ইয়াছিন কলেজ, ফরিদপুরঅবশ্যই সম্ভব, যদি অনুন্নয়নকে গুম করে দেওয়া যায়!বর্তমানে ফ্যাশন নিয়ে এত মাতামাতি কেন?সাইদুর রহমানমিরপুর, ঢাকাবর্তমানে ফ্যাশনটাই তো সব!পড়ার চেয়ে খেলা সহজ কেন?ইন্দ্রজিৎ দেআড়াপাড়া, সাভার, ঢাকাবুঝলেন না, যার যেটাতে বেশি আগ্রহ।সেরা প্রশ্নসরকারি দল ও বিরোধী দলের মধ্যে মিল কোথায়?রিফাত আহমেদআলমনগর, খালিশপুর, খুলনা৫ বছরের!অভিনন্দন রিফাতআপনি পাচ্ছেন ১০০ টাকার প্রাইজবন্ড।সবজান্তাকে প্রশ্ন পাঠাতে পোস্টকার্ডের ওপর লিখুন: সবজান্তা সমীপেষু, রস+আলো, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।