সবজান্তা সমীপেষু
বিশ্ববিদ্যালয়গুলোতে কেন সেশনজট হয়?মো. নাহিদ হাসানমধ্য পাইকপাড়া, মিরপুর ১, ঢাকাছাত্র-ছাত্রীরা যাতে বেশিদিন বিশ্ববিদ্যালয় লাইফ এনজয় করতে পারে!পর্যটক আর পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে পার্থক্য কি?মো. লুৎফর রহমানচরবাড়িয়া ইউনিয়ন, বরিশাল সদরপর্যটক ঘোরে নিজের পকেটের টাকায় আর পররাষ্ট্রমন্ত্রী ঘোরেন জনগণের টাকায়!বলুন তো কখন অসুখ হয়?হাসান আলীবেড়াদাস পাড়া, পাবনাযখন সুখে থাকতে আর ভালো লাগে না!বাংলাদেশের আইন ও বিধিবিধানের ব্যাখ্যা ও ব্যবহার কেমন?সাধন সরকারজগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকাখুবই ভালো, একেবারে সরকারি!ফিফা ও আইসিসির মতো ছাত্রলীগের কর্মীদের কবে বর্ষসেরা পুরস্কার দেওয়া হবে?সুকুমার হালদারধূসর, কালিবাড়ি, জাফরগঞ্জ, মানিকগঞ্জদেওয়া হয় তো! এই যে এত নেতা দেখছেন তাঁরা কীভাবে এলেন!কখন দুই নৌকায় পা রাখলে বিপদ হয়?নূর মোহাম্মদ আলীআগড়া, বাঘারপাড়া, যশোরযখন পা দুটো যথেষ্ট লম্বা আর শক্তিশালী না হয়সেরা প্রশ্নফুটওভারব্রিজ, আন্ডারপাস থাকতে আমরা ডিভাইডার দিয়ে রাস্তা পার হই কেন?মো. মাহফুজুল হকরৌমারী বাজার, রৌমারী, কুড়িগ্রামএইগুলো কি রাস্তা পার হওয়ার জন্য নাকি! এগুলো তো জানতাম ফেরিওয়ালাদের জন্য!!অভিনন্দন মাহফুজুলআপনি পাচ্ছেন ১০০ টাকার প্রাইজবন্ড।সবজান্তাকে প্রশ্ন পাঠাতে পোস্টকার্ডের ওপর লিখুন: সবজান্তা সমীপেষু, রস+আলো, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।