সবজান্তা সমীপেষু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলুন তো চোর আর ডাকাতের মধ্যে পার্থক্য কী?ইমরান হাসান, বেড়া দাসপাড়া, বেড়া, পাবনাএকজনের মায়ের বড় গলা, আরেকজনের মায়ের সাধারণ গলা!মানুষ পড়ালেখা করে শিক্ষিত হয় আর শিক্ষিত হয়ে ঘুষের দায়ে দুর্নীতি করে কেন?মো. আ. রাজ্জাক, ভালুকগাড়ী, পাঁচবিবি, জয়পুরহাটসেই শিক্ষাকে কাজে লাগানোর চেষ্টা আরকি!কোন কাল বেশি ভালো, গরমকাল না শীতকাল?এম ইয়াসিন আরাফাত, লোহাগাড়া, চট্টগ্রামকাল হয়ে না দাঁড়ালে সব কালই ভালো!ঘোড়ার ডিম দেখতে কেমন?মো. সজিব হাসান, চর কল্যাণপুর স্ট্রিট, বেড়া, পাবনাখুবই সুন্দর, বড় আর খুবই রেয়ার, এই পর্যন্ত একটাও পাওয়া যায়নি।শীত কাকে বলে?মো. মাহফুজুল হক, রৌমারী, কুড়িগ্রামযখন লোডশেডিং নিয়ে মানুষ অতটা ভাবে না তাকে শীত বলে।মেঘ দেখে কেউ করিসনে ভয়, আড়ালে তার...?শায়লা ইয়াসমিন, পটুয়াখালীযেটা ভাবছেন সেটা না, এই কবিতাটা এখনকার মেঘের জানা নেই!সেরা প্রশ্নবাংলাদেশে বেকারত্বের হার বাড়ছে কেন?আলী আকবর, ময়মনসিংহ, ক্যান্টনমেন্টসবকিছুর সঙ্গে পাল্লা দিচ্ছে তো, না বাড়লে মান-সম্মান থাকবে?অভিনন্দন আলী আকবরআপনি পাচ্ছেন ১০০ টাকার প্রাইজবন্ড।সবজান্তাকে প্রশ্ন পাঠাতে পোস্টকার্ডের ওপর লিখুন: সবজান্তা সমীপেষু, রস+আলো, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।