সবজান্তা সমীপেষু
এখন লটারি, না চাকরি পাওয়া সহজ?ইব্রাহিম হোসাইন, জগন্নাথগঞ্জঘাট, সরিষাবাড়ী, জামালপুরএগুলোর একটাও না। এখন ডেথ সার্টিফিকেট পাওয়া সবচেয়ে সহজ।আমার প্রশ্নের উত্তর কী হবে?সামিহা মোবিন, বারুতখানা পয়েন্ট, সিলেট আপনি যা ভেবেছিলেন সেটাই।ধূলি আর বালির মধ্যে পার্থক্য কী?মো. বাকের ভূঁইয়া, অষ্টগ্রাম, কিশোরগঞ্জবালি মরুভূমির অবিচ্ছেদ্য অংশ আর ধূলি ঢাকার।দেশের অর্থনীতি কিসের ওপর নির্ভরশীল?মো. মোমিনভালুকা, ময়মনসিংহএকটি চাকার ওপর, কথায় বলে না অর্থনীতির চাকা।ভর্তিবাণিজ্য ও নিয়োগবাণিজ্যের মধ্যে সাদৃশ্য কী?মো. আবু নাঈম, গুয়াপঞ্চক, বৈরাগ, আনোয়ারা, চট্টগ্রামবাণিজ্যিক দিক থেকে দুটোই বেশ লাভজনক।সত্য ও মিথ্যার মধ্যে পার্থক্য কী?মো. সাইফুল ইসলাম, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, কুমিল্লাকোনো পার্থক্য নাই। আজকাল সত্যের সঙ্গে পাল্লা দিয়ে মিথ্যাও চাপা থাকছে না। সেরা প্রশ্নদেয়ালে পিঠ ঠেকে গেছে, এখন উপায়?সাইফান, ২/৫, ব্লক বি, রূপতলী হাউজিং এস্টেট, রূপতলী, বরিশালদেয়ালটা আরেকটু পেছনে সরানোর ব্যবস্থা করুন।অভিনন্দন সাইফানআপনি পাচ্ছেন ১০০ টাকার প্রাইজবন্ড।সবজান্তাকে প্রশ্ন পাঠাতে পোস্টকার্ডের ওপর লিখুন: সবজান্তা সমীপেষু, রস+আলো, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।