সবজান্তা সমীপেষু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুব ঠান্ডা লাগছে, কী করি বলুন তো?বায়েজীদবাকৃবি, ময়মনসিংহ।সাবান দিয়ে ভালো করে গোসল করুন, ঠান্ডা আর লেগে থাকবে না।আপনাকে যদি পৃথিবীর সবচেয়ে ছোট ভূতের গল্প লিখতে বলা হয়, তাহলে কী লিখবেন?শ্রাবণী আক্তারদাসপাড়া, বেড়া, পাবনা।এক রাতে ‘পৃথিবীর সবচেয়ে ছোট একটা ভূত’ শ্রাবণীকে দেখে ভীষণ ভয় পেল!কোন জিনিসের পরিবর্তন হলে বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হবে?মনিরুল ইসলামমংলা বন্দর, বাগেরহাট।বাংলাদেশের সামনে উন্নয়নশীল শব্দটার পরিবর্তে উন্নত শব্দটা যোগ হলে।টাকায় টাকা আনে, কীভাবে?সুব্রত রায়আগৈলঝাড়া, বরিশাল।টাকাদের মধ্যে রক্তের টান প্রবল। তাই এরা যখন এক জায়গায় যায়, তখন বাকিদেরও নিয়ে যায়।‘শেষ’ শব্দটি কি অসীম? নাকি এরও কোনো শেষ আছে?প্রদীপ্ত ভট্টাচার্য্যচৌহাট্টা, কোতোয়ালি, সিলেট।নিশ্চয়ই শেষ আছে, আবার এই শেষেরও নিশ্চয়ই শেষ আছে...জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স শেষ করতে এত বেশি সময় লাগে কেন?মাহফুজুর রহমান খানমেলান্দহ, জামালপুর।জাতীয় বিশ্ববিদ্যালয় তার শিক্ষার্থীদের সব সময় কাছে রাখতে চায়।সেরা প্রশ্নহাতের তালু চুলকালে কি টাকা আসে?সজীব হাসানচরকল্যাণপুর, হিটপাড়া, বেড়া, পাবনা।না, টাকা যায়। কারণ, হাতের তালু চুলকালে চর্মবিশেষজ্ঞের চেম্বারে যেতে হয়!অভিনন্দন সজীব হাসানআপনি পাচ্ছেন ১০০ টাকার প্রাইজবন্ড।সবজান্তাকে প্রশ্ন পাঠাতে পোস্টকার্ডের ওপর লিখুন: সবজান্তা সমীপেষু, রস+আলো, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।