সবজান্তা সমীপেষু
নেতা হব কীভাবে, বলুন তো?মো. নাজমুল ইসলাম, ফড়িংহাটা, বিশ্বহরিগাছা, ধুনট, বগুড়াআগে কারও কাছ থেকে পরামর্শ নেওয়ার অভ্যাস বাদ দিয়ে স্বেচ্ছাচারী হতে শিখুন!বিদেশি নাগরিক দেখে আমরা তার দিকে এভাবে তাকিয়ে থাকি কেন?মো. মাহফুজুল হক, রৌমারী বাজার, রৌমারী, কুড়িগ্রামতাকিয়ে তাকিয়ে বোঝার চেষ্টা করি সে ত্বকে কোন ক্রিম মাখে!লেখাপড়া করে যে...?মো. কামরুল ইসলাম, মিরপুর-২, ঢাকাগাড়ি পার্কিং নিয়ে ঝামেলায় পড়ে সেসূক্ষ্ম কারচুপি কীভাবে হয়?সুমিত বড়ুয়া রাজু, শুচিয়া, চন্দনাইশ, চট্টগ্রামস্থূল কারচুপি যেভাবে হয়, ঠিক তার বিপরীতভাবে!কিছু হলেই আমরা গাড়ি ভাঙচুর করি কেন?মো. হাসান, নতুন উপশহর, যশোরআমাদের গাড়ি অনেক বেশি তো, দেখেন না মানুষ বেশি বলে মানুষও মারি!চিন্তা আর দুশ্চিন্তার মধ্যে পার্থক্য কী?এসএসকে শীল, বেড়া, পাবনাদাঁড়ান, আগে আমি একটু চিন্তা করি, আপনি কিন্তু কোনো দুশ্চিন্তা করবেন না!সেরা প্রশ্নস্বাধীনতা শব্দটির প্রকৃত অর্থ কী?মো. সজিব তালুকদার, বাছট, সাটুরিয়া, মানিকগঞ্জআপনার এই প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই, এটাই।অভিনন্দন সজিব তালুকদারআপনি পাচ্ছেন ১০০ টাকার প্রাইজবন্ড।সবজান্তাকে প্রশ্ন পাঠাতে পোস্টকার্ডের ওপর লিখুন: সবজান্তা সমীপেষু, রস+আলো, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।