সবজান্তা সমীপেষু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শান্তি আসবে কত দিনে?মো. লুৎফর রহমান, বরিশাল সদর, বরিশালভিসা হোক আগে।রাষ্ট্র কী চায় বলুন তো?মো. ইমরান হাসান, বেড়াদাসপাড়া, বেড়া, পাবনামুক্তি চায়! দেশপ্রেমের বর্তমান অবস্থা থেকে রাষ্ট্র মুক্তি চায়!কচ্ছপ যদি ডাক বিভাগের প্রতীক হয়, তাহলে খরগোশ কিসের প্রতীক হবে?আহসান হাবিব, হারাগাছ, কাউনিয়া, রংপুরএসএমএস, এমএমএস, ই-মেইল ইত্যাদির!রাজনীতি কাহাকে বলে?সবুজ সরকার, রাজশাহী কলেজ, রাজশাহীরাজনীতির সংজ্ঞা না জেনেও এর সঠিক উত্তর দিয়ে প্রশ্নকারীকে সন্তুষ্ট করাকে রাজনীতি বলে!টক শো অনুষ্ঠিত হলেও মিষ্টি শো অনুষ্ঠিত হয় না কেন?রায়হান আহমেদ, পারুলিয়া, দেবহাটা, সাতক্ষীরাপ্ল্যানিংয়ের সময় শোগুলো মিষ্টিই থাকে কিন্তু বেশি কচলাতে কচলাতে টক হয়ে যায়!যে খেলে তাকে যদি খেলোয়াড় বলে তাহলে যে জানে তাকে জানোয়ার বলে না কেন?মো. রহ্মত উল্লাহ্ , রংপুরস্যরি, এ প্রশ্নের উত্তরটা জানা নেই।সেরা প্রশ্ন‘মানুষ মানুষের জন্য’, কথাটা কতটুকু প্রযোজ্য?মো. ইব্রাহিম খলিল, জামালপুরপুরোপুরি প্রযোজ্য, মানুষ ছাড়া মানুষের বারোটা আর কে বাজায় বলুন!অভিনন্দন ইব্রাহিম খলিলআপনি পাচ্ছেন ১০০ টাকার প্রাইজবন্ড।সবজান্তাকে প্রশ্ন পাঠাতে পোস্টকার্ডের ওপর লিখুন: সবজান্তা সমীপেষু, রস+আলো, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।