সবজান্তা সমীপেষু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি দল আর বিরোধী দল কীভাবে চিনব?তুলি, চিড়াকান্দি, হবিগঞ্জবেশি বেশি বিটিভি দেখেন, অন্তত সরকারি দলটা তখন সহজে চেনা শিখবেন।এবারের বাজেটে আমার জন্য কী ছিল?ইব্রাহিম হোসাইন বেকারী, জগন্নাথগঞ্জঘাট, সরিষাবাড়ীআপনি এখনো পাননি! আমরা তো সবাই যার যার ঘোড়ার ডিম পেয়ে গেছি!হাতি কাদায় পড়লে চামচিকা লাথি মারে কেন?শাহীন ও সাইফান, রূপতলী হাউজিং, বরিশালঅনেক চেষ্টায় কাদা থেকে তুলতে না পেরে মেজাজ গরম হওয়ায়।বাংলাদেশের রাজনীতি ও বাংলাদেশের ক্রিকেট দলের মধ্যে পার্থক্য কী?রাসেল, রাজবাড়ীএকটা হতাশা, অন্যটা আশা।বাংলাদেশের কোন প্রতিষ্ঠান এখনো নিরপেক্ষ আছে?মো. লুৎফর রহমান, বরিশাল সদর, বরিশালএকমাত্র পাগল আর শিশুরা যে প্রতিষ্ঠানের দায়িত্বে আছে।স্ত্রী আর ইস্ত্রির মধ্যে মিল কোথায়?মো. হাসান, নতুন উপশহর, যশোরপ্রয়োজনের চেয়ে বেশি গরম হলে দুটোই সর্বনাশা।সেরা প্রশ্নফেসবুক কী?কাজি আজিজুল হক, মেঘনা বি/২৭, দাড়িয়াপাড়া, সিলেটনীল রঙের সমাজব্যবস্থা।অভিনন্দন কাজি আজিজুল হকআপনি পাচ্ছেন ১০০ টাকার প্রাইজবন্ড।সবজান্তাকে প্রশ্ন পাঠাতে পোস্টকার্ডের ওপর লিখুন: সবজান্তা সমীপেষু, রস+আলো, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।