সবজান্তা সমীপেষু
স্বপ্নকে কীভাবে বাস্তবমুখী করা যায়!উসাং মার্মা, খাগড়াছড়ি।বাস্তবমুখী হয়ে শুয়ে স্বপ্ন দেখার ট্রাই করুন।মানুষ টাকার জন্য এত ছোটাছুটি করে কেন?মাহফুজুর রহমান খান, চিনিতোলা, মেলান্দহ, জামালপুর।যাতে অন্য কিছু নিয়ে আর ছোটাছুটি করতে না হয়!সরকার, জোট সরকার, মহাজোট সরকার, ভবিষ্যতে কী হবে?করুণাময় চক্রবর্তী, জজকোর্ট, হবিগঞ্জ।ভবিষ্যতে আরও!রাজনৈতিক নেতারা বিদেশ সফর করেন কেন?মো. শাদীদ হাসান সুজন, আনন্দমোহন কলেজ, ময়মনসিংহ।বিদেশে গিয়ে যাতে দেশের জন্য টান অনুভব করতে পারেন!মাছে-ভাতে বাঙালি বলার কারণ কী?মো. জাকির হোসেন, মনিরামপুর, যশোর।এটা একধরনের পূর্বাভাস, কারণ ভবিষ্যতে এর জন্য অনেক মূল্য দিতে হতে পারে।জলে কুমির ডাঙায় বাঘ, যাব কোন দিকে?মো. বায়েজিদ হোসেন, অম্বরপুর, চান্দিনা, কুমিল্লা।আপাতত চোখ বন্ধ রাখুন, কোন দিকে যাবেন সেটা বাঘ আর কুমিরে মিলেই ঠিক করুক!সেরা প্রশ্নপৃথিবীর সবচেয়ে দুর্বল জীবের নাম কী?হরিদাশ হালদার, জাফরগঞ্জ, শিবালয়, মানিকগঞ্জ।ডায়নোসর! তেলাপোকা এখনো টিকে আছে অথচ...।অভিনন্দন হরিদাশ হালদারআপনি পাচ্ছেন ১০০ টাকার প্রাইজবন্ড।সবজান্তাকে প্রশ্ন পাঠাতে পোস্টকার্ডের ওপর লিখুন: সবজান্তা সমীপেষু, রস+আলো, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।