সবজান্তা সমীপেষু
পয়লা বৈশাখ আর হ্যাপি নিউ ইয়ারের মধ্যে পার্থক্য কী?এ আর মিসাইল, পশ্চিমসিংহ, বুড়িচং, কুমিল্লাএকটা আরেকটার হিসেবে বছরের মাঝামাঝিতে হয়।কোনো ঘটনার তদন্তের গতি আর কচ্ছপের গতির মধ্যে পার্থক্য কী?শাওন হাসনাত, আলতাফনগর, দুপচাঁচিয়া, বগুড়াকচ্ছপের দমটা তবুও অনেক দিন স্থায়ী হয়!অভাব আর স্বভাবের মধ্যে পার্থক্য কী?সৈয়দ আকরাম হোসেন, দক্ষিণ ঝিলটুলি সড়ক, ফরিদপুরঅভাবে স্বভাব নষ্ট হতে পারে, কিন্তু যাদের স্বভাব নষ্ট, তাদের সবাই কিন্তু অভাবী না!মানুষ উড়তে পারে না কেন?মো. আবদুর রহিম, দিনাজপুর মেডিকেল কলেজ, দিনাজপুরপারে না বলেই রক্ষা, এখনো কিছুটা আকাশ দেখা যায়!চাপাবাজ আর চাঁদাবাজের মধ্যে পার্থক্য কী?এম এন সালেহ বায়েজীদ, বাকৃবি, ময়মনসিংহএকজন সর্বজন দাতা আর অন্যজন সর্বজন গ্রহীতা।হরতালের পক্ষে-বিপক্ষে দুটি মিছিল হচ্ছে, আমি মাঝখানে! এখন কী করব!মো. মাসুম শিকদার, খালিশপুর, খুলনাআপনাকে কিছুই করতে হবে না, যা করার ওরাই করবে।সেরা প্রশ্নবাংলাদেশ কবে একটি দুর্নীতিমুক্ত উন্নত রাষ্ট্র হবে?মাহফুজুর রহমান খান, চিনিতোলা, মেলান্দহ, জামালপুরদুর্নীতিমুক্ত, উন্নত এবং রাষ্ট্র! শর্তগুলো কি একটু কমানো যায়!অভিনন্দন মাহফুজআপনি পাচ্ছেন ১০০ টাকার প্রাইজবন্ড।সবজান্তাকে প্রশ্ন পাঠাতে পোস্টকার্ডের ওপর লিখুন: সবজান্তা সমীপেষু, রস+আলো, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।