সবজান্তা সমীপেষু
দলবদল হয় কিন্তু দিনবদল হয় না কেন?মো. রফিক উদ্দিন, নন্দন কানন, চট্টগ্রামকারণ, দলবদল হয় কিন্তু মানসিকতা বদল হয় না বলে!আইনশৃঙ্খলা পরিস্থিতি কীভাবে আগের চেয়ে ভালো?মেহবুবা ইয়াসমিন, গরীবুল্লাহ গার্লস স্কুল, হাতীবান্ধাখুব সহজ অঙ্ক! ধরি, আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের যেকোনো সময়ের চেয়ে ভালো, ব্যস হয়ে গেল!আমি দুশ্চিন্তা করি কেন?মো. রোকনুজ্জামান, আনন্দমোহন কলেজ, ময়মনসিংহনিশ্চয় সুখে আছেন! কথায় আছে না—সুখে থাকতে ভূতে কিলায়।বিয়ের পর ছেলেরা কাঁদে কেন?মতিউর রহমান, ৭৭ বংশাল রোড, মকিমবাজার, ঢাকাএকটা মেয়ের জীবন নষ্ট করার দুঃখে!যে দাম, ডিমের বদলে কী খাব?মো. হাসান, নতুন উপশহর, যশোরআন্ডা ট্রাই করে দেখতে পারেন!রাজনীতি করলে সবাই তাড়াতাড়ি বড়লোক হয় কেন?খোকন কুমার, রাজশাহী নিউ গভ. কলেজ, রাজশাহীএকমাত্র রাজনীতি করলেই রাষ্ট্রের সম্পদ নিজের বলে ভাবা যায় বলে!সেরা প্রশ্নরাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই কেন?শায়লা ইয়াসমিন, বিবিএ, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়যাদের শুরুই নেই, তাদের আবার শেষ কিসের!অভিনন্দন শায়লাআপনি পাচ্ছেন ১০০ টাকার প্রাইজবন্ড।সবজান্তাকে প্রশ্ন পাঠাতে পোস্টকার্ডের ওপর লিখুন: সবজান্তা সমীপেষু, রস+আলো, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।