সবজান্তা সমীপেষু
পুষ্প আপনার জন্য ফোটে না, তাহলে কার জন্য ফোটে?হাসান মোল্লা, খালিশপুর, খুলনাযার জন্য ফোটে, সে এখনো জানে না, জানলে এতক্ষণে ছিঁড়ে নিত!বিয়ের কথা শুনলে সব ছেলেই লাফায়, কিন্তু বিয়ের পর চুপসে যায় কেন?পিন্টু চন্দ্র সরকার, লিপি আর্ট, রামঘাট, কুমিল্লাখেলার আগে সবাই এমন লাফায়, মাঠে নামলে বোঝা যায়, কার দৌড় কতটুকু!রাজার নীতি আর পাগলের নীতির মধ্যে পার্থক্য কী?খালিদ হোসেন খান, টেংরা রোড, সারুলিয়া, ডেমরা, ঢাকারাজার নীতিতে পলিটিকস আছে, কিন্তু পাগলের নীতি খাঁটি—কোনো পলিটিকস নেই।দুধের স্বাদ কী শুধু ঘোলেই মেটানো সম্ভব?মো. হাসান, নতুন উপশহর, যশোরনা না, কনডেনসড মিল্ক, মিল্ক পাউডার—এসব দিয়েও দুধের স্বাদ মেটাতে পারেন!বাংলাদেশে দুর্নীতি করা এত সহজ কেন?মো. মুশিউর রহমান, চয়নিকা ভিলা, কাজীটুলা, সিলেটকারণ, এ দেশে দুর্নীতি করলে দেশপ্রেমিক সম্মানে সম্মানিত করা হয়!ঘুষ দেওয়া আর খাওয়ার মধ্যে পার্থক্য কী?মো. সুজাউদ্দিন, আবছার অ্যান্ড ব্রাদার্স, বিবির হাট, ফটিকছড়ি, চট্টগ্রামকোনো পার্থক্য নেই—দুটিই এ দেশে অনুমোদিত!সেরা প্রশ্নপ্রধানমন্ত্রী আর বিরোধীদলীয় নেতার মধ্যে এককথায় পার্থক্য কী?মো. রাশেদুল ইসলাম, কালীবাড়ি রোড, সিরাজগঞ্জ৫ বছর!অভিনন্দন রাশেদুলআপনি পাচ্ছেন ১০০ টাকার প্রাইজবন্ড।সবজান্তাকে প্রশ্ন পাঠাতে পোস্টকার্ডের ওপর লিখুন: সবজান্তা সমীপেষু, রস+আলো, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।