সবজান্তা সমীপেষু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে এত হত্যা, খুন-খারাবি, চুরি, ডাকাতি, নির্যাতন, হত্যা, গুম হওয়ার কারণ কী?মনোজিৎ সরকার, আদমদীঘি, বগুড়াএকজন সরকার যদি আমাকে এই প্রশ্ন করে, আমি কী উত্তর দেব!গাধা ঘাস খায় কেন?মো. শাহরিয়ার আজাদ, আনন্দদ্বীপ, হাউজিং কমপ্লেক্স, গাজীপুর চৌরাস্তা, গাজীপুরবুদ্ধিমান বলে, কারণ ঘাসে এখনো ফরমালিন মেশানো হয় না!কী করলে হাততালি পাওয়া যায়?নেপাল চন্দ্র রায়, সারালী, শিবগঞ্জ, ঠাকুরগাঁওনিজে হাততালি শুরু করেন, দেখবেন আশপাশ থেকেও দু-চারটা পড়ছে!কখন বুঝব পায়ের নিচে মাটি নেই?শাহীন ও সাইফান, রূপতলী, বরিশালযখন দেখবেন আশপাশে ডেভেলপার এসে গেছে!ডাক্তার এবং ডাকাত দুটোই ‘ড’ দিয়ে শুরু, তাদের মধ্যে পার্থক্য কী?মো. হাসান মোল্লা, আলমনগর, খালিশপুর, খুলনাডাকাতের হাতে মরার চেয়ে ডাক্তারের হাতে মরা উত্তম!দেয়ালেরও কান আছে, বিষয়টা কি সত্যি?করুণাময় চক্রবর্তী, জজ কোর্ট, হবিগঞ্জদেয়ালের কাছে মুখ নিয়ে কোনো গোপন কথা বলে দেখতে পারেন!সেরা প্রশ্নকেউ যখন বলে, সন্ত্রাসী যেখানেই থাকুক তাকে আমরা ধরে আনব, এর মানে কী?মো. রাহাত শিকদার, আলমনগর, খালিশপুর, খুলনামানে হচ্ছে, তাকে ধরে এনে কাজ দেওয়া হবে।অভিনন্দন রাহাতআপনি পাচ্ছেন ১০০ টাকার প্রাইজবন্ড।সবজান্তাকে প্রশ্ন পাঠাতে পোস্টকার্ডের ওপর লিখুন: সবজান্তা সমীপেষু, রস+আলো, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।