সবজান্তা সমীপেষু
বিদ্যুৎকে সারা দিন ধরে রাখতে হলে কী করতে হবে?মো. ওয়াহিদ সাদেক, পার্বত্য জেলা পরিষদ, বান্দরবান।অ্যাভয়েড করতে হবে! জানেনই তো, অ্যাভয়েড কেউ সহ্য করতে পারে না!!যৌতুক দেওয়া-নেওয়া শাস্তিযোগ্য অপরাধ, কিন্তু সেটা কমছে না কেন?শুভংকর দত্ত, তবলছড়ি বাজার, রাঙামাটি-৪৫০০যৌতুক এখন উপহারের খোলস পাল্টেছে তো!সন্ত্রাসীদের গডফাদার আছে, গডমাদার নেই কেন?মো. কামরুল ইসলাম, দক্ষিণ কমলাপুর, মতিঝিল, ঢাকা।এমন সন্তানের দাদি-নানি হতে কোন মা চাইতে পারে বলুন!আকাশে তো নদী কিংবা সাগর নেই, তাহলে সূর্য কিসের ভেতর ডুব দেয়?নাঈমা খানম, লোহাগড়া, নড়াইল।যে গরম পড়েছে, সূর্যেরও মাথা খারাপ দশা। সে নিজের ভেতরই ডুব দেয়। দুর্নীতির জন্য দুদক হয়, আর সুনীতির জন্য...?শাশ্বতী দেবনাথ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহআগে দেশে সুনীতি আসুক তো!বিপদ বলেকয়ে নেমে আসে না কেন?করুণাময় চক্রবর্তী, জজকোর্ট, হবিগঞ্জবলেকয়েই আসে, কিন্তু মানুষ সেটাকে খুব একটা পাত্তা দেয় না।সেরা প্রশ্নসরকার ও সুরকারের মধ্যে পার্থক্য কী?খালিদ মুহম্মদএস এম হারুন মিয়া, ১৩১/১ হাসপাতাল রোড, মাগুরাসরকারের গানের (বন্দুক) জন্য সুর দরকার হয় না, কিন্তু সুরকারের ওইটাই কাজ!অভিনন্দন খালিদআপনি পাচ্ছেন ১০০ টাকার প্রাইজবন্ড।সবজান্তাকে প্রশ্ন পাঠাতে পোস্টকার্ডের ওপর লিখুন: সবজান্তা সমীপেষু, রস+আলো, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।