সবজান্তা সমীপেষু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদোন্নতি আর পদত্যাগের মধ্যে পার্থক্য কী?করুণাময় চক্রবর্তী, জজ কোর্ট, হবিগঞ্জপদোন্নতি মানে পা লম্বা হওয়া, আর পদত্যাগ মানে পা ত্যাগ করা।পড়ার সময় ঘুম আসে কেন?মো. শামীম হোসেন, রূপদিয়া, কালীতলা, যশোরগাড়ি-ঘোড়া চড়ার স্বপ্নে!বলুন তো আসল ঘটনা কী, এর পেছনে কোন দল আছে?খোকন কুমার, নিউ গভ. ডিগ্রি কলেজ, রাজশাহীআসল ঘটনা যা দেখছেন, তা-ই। এর পেছনে যে দল আছে, তা হলো কোন্দল!রাজনীতি ও অর্থনীতির মধ্যে সাদৃশ্য কী?মো. হেলাল হোসেন, ফতেপুর, ধামইরহাট, নওগাঁপ্রথমটিতে একটু চালু হলে দ্বিতীয়টিতে ব্যাপক সাফল্য লাভের সম্ভাবনা থাকে!বর্ষাকালে রাস্তা খোঁড়াখুঁড়ি করা হয় কেন?শুভংকর দত্ত, চট্টগ্রাম কলেজ, চট্টগ্রামবর্ষাকালে না করলে সরকার যে কাজ করছে, এটা তো টের পেতেন না!শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে পার্থক্য কী?অনিমেশ চন্দ্র সূত্রধর, হরিরামপুর, মানিকগঞ্জপার্থক্য ক্লাসে, শিক্ষার্থীরা সবাই বসে থাকে আর শিক্ষক একাই দাঁড়িয়ে থাকেন।সেরা প্রশ্নআঠারো ঘা না ছত্রিশ ঘা!জুনিয়র হাসান, মরিয়ম ফার্মেসি, খান মার্কেট, বগুড়াআপনি কার কথা বলছেন—পুলিশ, না বাঘের?অভিনন্দন হাসানআপনি পাচ্ছেন ১০০ টাকার প্রাইজবন্ড।সবজান্তাকে প্রশ্ন পাঠাতে পোস্টকার্ডের ওপর লিখুন: সবজান্তা সমীপেষু, রস+আলো, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।