সবজান্তা সমীপেষু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এখনকার মানুষেরা বেশি বেশি ছোট, বেশি বেশি চিকন হয়ে পড়ছে কেন?আবু সুফিয়ান সরদারআনসার আলী, শ্যামপুর, জয়পুরহাটঅতিরিক্ত মানুষের জায়গা করে দেওয়ার জন্য।ভালোবাসলেও সবার সঙ্গে ঘর বাঁধা যায় না কেন?মো. সজীব আকন্দভাবলা, বেলাব, নরসিংদী।এক ঘরে আর কতজনকে স্থান দেবেন? বাংলাদেশ দুর্নীতিতে ফেল করবে কবে?মো. লুৎফর রহমানচড়বাড়িয়া, বরিশাল সদর, বরিশাল।দুর্নীতির টেস্টে নকল বন্ধ হবে যখনআসলে কথাটি কী হবে, পদধূলি না জুতার ধূলি?সুশীল মজুমদারমেডিকেল কলেজ হাসপাতাল।বিষয়টা নির্ভর করছে ধূলিটা কাকে দেওয়া হচ্ছে তার ওপরস্বপ্ন এবং দুঃস্বপ্নের মধ্যে পার্থক্য কী?শায়লা ইয়াসমিনপটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।দেখার দৃষ্টিভঙ্গি।শ্রী ও স্ত্রীর মধ্যে সম্পর্ক কী?করুণাময় চক্রবর্তীজজকোর্ট, হবিগঞ্জ।শ্রী সাধারণত যুক্ত হয় পরস্ত্রীর আগে!সেরা প্রশ্নকম পানির মাছ বেশি পানিতে গেলে বেশি লাফালাফি করে কেন?ডা. মো. আইয়ুব আলীপূর্ব কোদালা, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম।এত পানি দেখে ডুবে যাওয়ার ভয়ে!!অভিনন্দন আইয়ুবআপনি পাচ্ছেন ১০০ টাকার প্রাইজবন্ড।সবজান্তাকে প্রশ্ন পাঠাতে পোস্টকার্ডের ওপর লিখুন: সবজান্তা সমীপেষু, রস+আলো, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।