সবজান্তা সমীপেষু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কয়লা ধুলে ময়লা যায় না, তাহলে কয়লা দিয়ে দাঁত মাজলে ময়লা যায় কেন?মো. নাজমুস সাকিব, লক্ষ্মীপাশা, লোহাগড়া, নড়াইলদাঁতের ময়লা কয়লার কালি দেখে ভয়ে পালিয়ে যায়!নারী আর পুরুষের মধ্যে পার্থক্য কী?তারিকুল ইসলাম, কোনাবাড়ি, গাজীপুরপুরুষের মধ্যে ইভ টিজার আছে, কিন্তু নারীরা অ্যাডাম টিজার হয় না।কান টানলে মাথা আসে আর বিড়ি-সিগারেট টানলে?মো. আব্বাস উদ্দিন, সরকারি এমএম কলেজ, যশোরওপারে যাওয়ার সময় ঘনিয়ে আসে।দায়িত্ব গ্রহণের পূর্বে শপথবাক্য পাঠ করানো হয় কেন?আবুল ফজল, বড় মগবাজার, গাবতলী, ঢাকাকোন কোন বিষয়ে অনিয়ম করতে পারবে, তার লিস্টটা দেওয়ার জন্য।দেশপ্রেম কোথায় পাওয়া যায়?জেসিকা ইয়াসমিন, হবিগঞ্জ, সিলেটদেশের মাটির নিচে, তবে সেটা লোভে নয়, ভালোবেসে খুঁড়তে হয়।ডিজিটাল লোডশেডিং কবে থেকে আরম্ভ হবে?মো. শাহীন রেজা, নয়াহাট, ফরিদগঞ্জ, চাঁদপুরআগে তো ডিজিটাল হোক!সেরা প্রশ্নমানুষ অন্ন চায়, বস্ত্র চায়, বাঁচার জন্য নিরাপত্তা চায় কেন?বিকাশ চাকমাচান্দগাঁ শিল্প এলাকা, চট্টগ্রামনেতা-মন্ত্রীদের লাগামহীন চাওয়া থেকে শিখেছে।অভিনন্দন বিকাশআপনি পাচ্ছেন ১০০ টাকার প্রাইজবন্ড।সবজান্তাকে প্রশ্ন পাঠাতে পোস্টকার্ডের ওপর লিখুন: সবজান্তা সমীপেষু, রস+আলো, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।