সবজান্তা সমীপেষু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমি সমাজকে বদলাতে চাই, কী করব?মেনহাজুল ইসলামছোট হরিপুর, পার্বতীপুর, দিনাজপুরচুপচাপ থাকুন, সমাজ এমনিতেই যথেষ্ট বদলাচ্ছে।টাকা ও পয়সার মধ্যে পার্থক্য কী?মো. মাসুম শিকদারআলমনগর, খালিশপুর, খুলনামেঝেতে পড়ার পর শব্দে! এখান থেকে বুঝতে হবে কমদামি জিনিসের শব্দ হয় বেশি!না বুঝে ধন্যবাদ দিলে কী হয়?আবদুল বাতেনকান্দাপার, পঞ্চবটি, নরসিংদীনা বুঝেই একটা পাল্টা ওয়েলকাম শুনতে হয়!ঘৃণা আর ভালোবাসার মধ্যে পার্থক্য কী?নাজমা আকতারশান্তিবসা, চাঁপাইনবাবগঞ্জমুদ্রার এপিঠ-ওপিঠের মতো, যেকোনো মুহূর্তে উল্টে যেতে পারে।কিউপিড বুকে তির না মেরে পশ্চাদ্দেশে তির মারে কেন?তুহিন ইসলামদুয়ারী, নওহাটা, রাজশাহীযাতে ভালোবাসতে বাসতে কখনো কেউ ক্লান্ত হয়ে বসে পড়তে না পারে।সূর্যের আলোয় ভিটামিন ডি আছে, চাঁদের আলোয় কী আছে?মো. বাকের ভূঁইয়ামসজিদ জাম, অষ্টগ্রাম, কিশোরগঞ্জখুব অল্প পরিমাণ অ্যালকোহল থাকতে পারে, কেউ কেউ তো ওতেই চন্দ্রগ্রস্ত হয়ে পড়ে!সেরা প্রশ্নমানুষ মানুষের ক্ষতি করে কেন?ফরিদ আহমেদরুম-২০৮, তরঙ্গ ছাত্রাবাস, বাড়ি ০৫, রোড ০৩, রূপনগর আ/এ, মিরপুর, ঢাকা-১২১৬বাদবাকি বন-জঙ্গল, পাহাড়-পর্বত, নদীনালা, পশুপাখির ক্ষতি করা তো শেষ!অভিনন্দন ফরিদআপনি পাচ্ছেন ১০০ টাকার প্রাইজবন্ড।সবজান্তাকে প্রশ্ন পাঠাতে পোস্টকার্ডের ওপর লিখুন: সবজান্তা সমীপেষু, রস+আলো, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।