সবজান্তা সমীপেষু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুন, হত্যা, গুম, রাহাজানি, টেন্ডারবাজি, সন্ত্রাস...?শায়লা ইয়াসমিন, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়এগুলো ইদানীংকালের মারাত্মক জনপ্রিয়তা পাওয়া কিছু বাংলা শব্দ!সৎমা ভালো মা হয় না কেন?করুণাময় চক্রবর্তী, জজ কোর্ট, হবিগঞ্জদুইটা রাজনৈতিক দল কি একটা আরেকটার সমর্থকদের জন্য ভালো?আচ্ছা, দুর্নীতিবাজদের ধরব কীভাবে?মো. আসাদুজ্জামান চৌধুরী, কুমারপাড়া, দিনাজপুরখালি হাতেও ধরতে পারেন আবার হাতমোজা পরেও ধরতে পারেন!মানুষ পড়াশোনা করে কেন?বায়েজিদ, বাকৃবি, ময়মনসিংহনিজে কতটা জানে না সেটা জানার জন্য!খেলার সঙ্গে ধুলা, রাজনীতির সঙ্গে কী?মেসবাহ-উর-রহমান, আগৈলঝাড়া, বরিশালযেটা ভাবছেন, সেটা না! রাজনীতির সঙ্গে টাকা-পয়সা, বাড়ি-গাড়ি-বিলাসিতা!সাধু ভাষা আছে, অসাধু ভাষা নেই?মনির হোসেন, ডেফোডিল বিশ্ববিদ্যালয়কেন থাকবে না, রাজনীতির ভাষাকে কি আপনার সাধু ভাষা মনে হয়!সেরা প্রশ্নরাজনীতিবিদেরা দল পরিবর্তন করেন কেন?মো. মাহফুজুল হক, রৌমারী বাজার, কুড়িগ্রামতাড়াতাড়ি গন্তব্যে পৌঁছানোর জন্য, সবাই যেমন রাস্তা পরিবর্তন করে শর্টকাট মারে।অভিনন্দন মাহফুজুল হকআপনি পাচ্ছেন ১০০ টাকার প্রাইজবন্ড।সবজান্তাকে প্রশ্ন পাঠাতে পোস্টকার্ডের ওপর লিখুন: সবজান্তা সমীপেষু, রস+আলো, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।