সবজান্তা সমীপেষু
আমাদের কী কী সমস্যা?এস এম শাহীন. ফুলবাড়ী, নহাটা, মহম্মদপুর, মাগুরাআমাদের Key key সমস্যা।মানুষ পড়াশোনা করে কেন?বায়েজীদ, ময়মনসিংহগাড়িঘোড়ার নিচে চাপা পড়ার জন্য!দেশের প্রধানমন্ত্রী হতে পারলে আপনি কী করবেন?মনিরুল ইসলাম, মংলা পোর্ট, বাগেরহাটউন্নয়নের জোয়ার আনার চেষ্টা করব।সংসারে অভাব থাকলে ভালোবাসা দরজা দিয়ে না পালিয়ে জানালা দিয়ে পালায় কেন?মালা, পাকশী, পাবনালজ্জায়!প্রেমিক ও প্রেমিকার মধ্যে পার্থক্য কোথায়?মো. আবদুল্লাহ, নতুনপাড়া, হাটহাজারী, চট্টগ্রামদৃষ্টিভঙ্গিতে। একজন দেখে নারী, অন্যজন দেখে পুরুষ!তেলাপোকা চিৎপটাং হয় কেন?মো. আইয়ুব আলী, পূর্ব কোদালা, রাঙ্গুনিয়া, চট্টগ্রামযাতে আপনারা ভাবেন বুঝি মারা গেছে! পুরোটাই কিন্তু অ্যাকটিং!সেরা প্রশ্নবিপদ একা আসে না কেন?করুণাময় চক্রবর্তী, জজকোর্ট, হবিগঞ্জকারণ, বিপদ জেনে গেছে একতাই বল!অভিনন্দন করুণাময় চক্রবর্তীআপনি পাচ্ছেন ১০০ টাকার প্রাইজবন্ড।সবজান্তাকে প্রশ্ন পাঠাতে পোস্টকার্ডের ওপর লিখুন: সবজান্তা সমীপেষু, রস+আলো, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।