সবজান্তা সমীপেষু
সরকারি হাসপাতাল আর প্রাইভেট হাসপাতাল এর মধ্যে পার্থক্য কী?মো. আলী আহমেদসরকারি বাঙলা কলেজ, ঢাকাএকটাতে রোগী ডাক্তারের জন্য অপেক্ষা করে, অন্যটাতে ডাক্তার রোগীর জন্য অপেক্ষা করে!মানুষ মারা যায় কেন?মো. সৈবুর রহমানবাসুদেবপুর উচ্চ বিদ্যালয়, গোদাগাড়ী, রাজশাহীবেঁচে থাকার যথেষ্ট কারণ খুঁজ না পেয়ে।আমাদের টাকা কবে ডলারের চেয়ে দামি হবে?জুনিয়র হাসানখান মার্কেট, বগুড়াযখন আমাদেরটাকে ডলার আর ওদেরটাকে টাকা বলব!মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, তার পরও মানুষ এত স্বার্থপর কেন?খন্দকার আব্দুল্লাহ আল মাসুমকালীবাড়ী রোড, কিশোরগঞ্জআশ্চর্য প্রতিটি মানুষ আগে তো নিজে মানুষ, তাই না!রস+আলোর রস আর খেজুরের রসের মধ্যে পার্থক্য কী?সুকুমার হালদারজাফরগঞ্জ, শিবালয়, মানিকগঞ্জখেজুরের রস সিজনাল, রস+আলোর রস বছরজুড়ে পাওয়া যায়!ডাব না খেলে কী হয় বলুন তো?নামহীনখালিশপুর, খুলনাডাব না খেলে কী আর হবে, ডাবওয়ালার একটা ডাব কম বিক্রি হবে!সেরা প্রশ্নজ্যোতিষী আর রাজনীতিবিদের মধ্যে পার্থক্য কোথায়?মো. হাসান, ব্লক সি, বাড়ি ৮, নতুন উপশহর, যশোরদুজনই মানুষের ভবিষ্যৎ নিয়ে খেলে, তবে বেশি সফল রাজনীতিবিদেরা!অভিনন্দন মো. হাসানআপনি পাচ্ছেন ১০০ টাকার প্রাইজবন্ড।সবজান্তাকে প্রশ্ন পাঠাতে পোস্টকার্ডের ওপর লিখুন: সবজান্তা সমীপেষু, রস+আলো, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।