সবজান্তা সমীপেষু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবুল মানে কী?মো. মনোয়ার হোসেন, মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড, দিনাজপুর শাখা, দিনাজপুরআ মানে একটি, বুল মানে বলদ, আবুল মানে একটি বলদ।জামায়াত ও শিবিরের মধ্যে পার্থক্য কী?মো. সাইফুল ইসলাম, কুমিল্লা বিশ্ববিদ্যালয়সাপের ছানা আর সাপের মধ্যে পার্থক্য যে রকম।হরতাল মানে কী?সত্যনিষ্ঠ শর্মা, ডাকঘর এলাকা, হবিগঞ্জকোনো দল নিজেরা যখন আন্দোলন জমাতে পারে না, তখন পুলিশের সাহায্য চাওয়া।সরকারি দল আর বিরোধী দলের মধ্যে মিল কোথায়?ঐষীক দাস, খালিশপুর, খুলনাদুই দলই রাজনীতির জন্য পলিটিকস করে।ইংরেজি এ মানে যদি একটি হয়, তাহলে বি মানে কয়টি?চৈতন্য রায়, দিনাজপুর সরকারি কলেজএ মানে একটি হলে বি মানে বিস্তরইয়ে করে বিয়ে, না বিয়ে করে ইয়ে?সাইফান আবরার, রূপাতলী, বরিশালহাত ধুয়ে ভাত খাবেন, না ভাত খেয়ে হাত ধোবেন সেটা আপনার ব্যাপার।সেরা প্রশ্নআমি তো ভয় পাই না, তবুও আমার হাঁটু কাঁপে কেন? ফারুক হোছেনব্লক ই, ১৭৯ দক্ষিণ বনশ্রী, রামপুরা, ঢাকাআপনি যে ভয় পান না, নিউজটা মনে হয় আপনার হাঁটু এখনো জানে না।অভিনন্দন ফারুকআপনি পাচ্ছেন ১০০ টাকার প্রাইজবন্ড।সবজান্তাকে প্রশ্ন পাঠাতে পোস্টকার্ডের ওপর লিখুন: সবজান্তা সমীপেষু, রস+আলো, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।