সবজান্তা সমীপেষু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছেলেরা মেয়েদের পেছনে ঘোরে, না মেয়েরা ছেলেদের সামনে ঘোরে?মো. হাসান, নতুন উপশহর, যশোরনির্ভর করবে বিষয়টা যিনি দেখছেন তার অবস্থান কোথায়!এমপি আর মন্ত্রীর মধ্যে অমিল কী?ইমরান হোসাইন, নতুন চাকতাই, চট্টগ্রামএমপি যেকোনো দলের হতে পারে, কিন্তু মন্ত্রী শুধু সরকারি দলের!আপনাকে আমি শুধু শুধু প্রশ্ন করব কেন?কায় কায়ূস, খালিশপুর, খুলনাআপনাকে যে আমি শুধু শুধু উত্তর দেব!বিটিভির সঙ্গে অন্য চ্যানেলগুলোর মিল কোথায়?মশিউর, এসএম হল, ঢাকা বিশ্ববিদ্যালয়একটা টিভিতেই বিটিভি ও বাকি সব চ্যানেল দেখা যায়।কলা বিভাগকে আম বিভাগ কিংবা কাঁঠাল বিভাগ বললে কেমন হয়?চৈতন্য রায়, দিনাজপুর সরকারি কলেজসামান্য কলা সামাল দিতে সবাই হিমশিম খায়, আম-কাঁঠাল হলে বোঝেন কী হবে?আর কত দিন রাজনৈতিক দলের জন্য নিরীহ মানুষ প্রাণ হারাবে?সুকুমার হালদার, জাফরগঞ্জ, শিবালয়, মানিকগঞ্জযত দিন প্রাণের মূল্য বাড়বে না, তত দিন।সেরা প্রশ্নযারা দেশের মঙ্গল কামনা করে বলে দাবি করে, তারাই আবার হরতাল করে কেন?মনিরুল ইসলাম, ইমন সু প্যালেস, মংলা পোর্ট, বাগেরহাটজনগণ সেই মঙ্গল কতটা এনজয় করছে দেখার জন্য।অভিনন্দন মনিরুল ইসলামআপনি পাচ্ছেন ১০০ টাকার প্রাইজবন্ড।সবজান্তাকে প্রশ্ন পাঠাতে পোস্টকার্ডের ওপর লিখুন: সবজান্তা সমীপেষু, রস+আলো, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।