সবজান্তা সমীপেষু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানুষের চোখ দুটি না হয়ে একটি হলে কী হতো?সাইফান আবরার, রূপাতলী হাউজিং, বরিশালতখন গল্পের রাক্ষসের চোখের সংখ্যা দুটি হতো!মোরগকে ডিম পাড়া থেকে বঞ্চিত করার কারণ কী?মো. ওয়ালি উল্লাহ, দক্ষিণ মাণ্ডা, ঢাকাবাচ্চার বাবা কে, এ নিয়ে বিতর্ক যাতে না হয়।যারা নিজেদের বুদ্ধিমান ভাবে তারা বোকার স্বর্গে বাস করে, আর যারা নিজেদের বুদ্ধিমান ভাবে না?নারগিস, শিবগঞ্জ, সিলেটযে নিজেকেই বোকা ভাবে তাকে নিয়ে আর আমাদের ভেবে কী লাভ!ফ্লেক্সিলোড কী?এইচ এম ডি ইব্রাহিম, সরিষাবাড়ি, জামালপুরযে লোড খুবই ফ্লেক্সিবল, দ্রুত আনলোড হওয়ার চান্স থাকে।ভালোবাসা আর সিগারেটের মধ্যে একটা মিল আছে, বলুন তো কী?মো. আলী আহমেদ, মিরপুর ১, ঢাকাপ্রতিবারই মনে হয়, পরেরটা বেশি ভালো হবে।পৃথিবীটা বিক্রি করতে চাই, কী করব?মু. ফরিদ হাসান, চাঁদপুররস+আলোতে বিজ্ঞাপন দিলেই হবে, রস+আলো এলিয়েনরাও পড়ে।সেরা প্রশ্নমানুষ মানুষকে সাহায্য করবে, এটা বাংলাদেশের ক্ষেত্রে কতটুকু প্রযোজ্য?মো. মুজতাবির, কোটপাড়া, চুয়াডাঙ্গাপুরোপুরিই প্রযোজ্য। যখন কেউ গুজব ছড়ায় তখন দেখবেন তাকে সাহায্য করার মতো লোকের অভাব হয় না।অভিনন্দন মুজতাবিরআপনি পাচ্ছেন ১০০ টাকার মুঠোফোন রিচার্জ।সবজান্তাকে প্রশ্ন পাঠাতে পোস্টকার্ডের ওপর লিখুন: সবজান্তা সমীপেষু, রস+আলো, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। সঙ্গে পাঠিয়ে দিন আপনার মুঠোফোন নম্বরটি।