সবজান্তা সমীপেষু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাকা আর পয়সার মধ্যে পার্থক্য কী?ঐষীক দাস, খালিশপুর, খুলনাটাকা দিয়ে টস করা যায় না, পয়সা দিয়ে যায়।মানুষ নাকি দিন দিন খাটো হচ্ছে, কেন?দিপু বিশ্বাস, শিবালয়, মানিকগঞ্জঅমানুষদের গলা লম্বা হচ্ছে যে!কোন রসে ভেজাল নেই?সংকর বিশ্বাস, শিবালয়, মানিকগঞ্জফরমালিন রসে কোনো ভেজাল নেই।একই অফিসে বিভিন্নজনের বেতনের অঙ্ক ভিন্ন ভিন্ন কেন?মো. নুরুল করিম, ময়মনসিংহসবাই যাতে বিয়োগ আর যোগ অঙ্ক ভুলে না যায়।কে বেশি শক্তিমান—বই না বউ?জুনিয়র হাসান, খান মার্কেট, বগুড়াআপনি নিশ্চয়ই অবিবাহিত, বিবাহিত হলে এই প্রশ্ন করার সাহস পেতেন না।পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজটি কী?মো. জহির উদ্দিন, মনোহরগঞ্জ, কুমিল্লাসবজান্তা হওয়া।সেরা প্রশ্ন‘সবজান্তা সমীপেষু’ বিভাগে ‘সেরা প্রশ্নের’ সেরা আসলে কোনটি—প্রশ্নটি নাকি উত্তরটি?সানজিদা লাবণী, বাঘা, রাজশাহীআপনার প্রশ্নটি এবার সেরা প্রশ্ন হিসেবে মনোনীত হলো।অভিনন্দন লাবণীআপনি পাচ্ছেন ১০০ টাকার মুঠোফোন রিচার্জ।সবজান্তাকে প্রশ্ন পাঠাতে পোস্টকার্ড বা খামের ওপর লিখুন: সবজান্তা সমীপেষু, রস+আলো, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। সঙ্গে পাঠিয়ে দিন আপনার মুঠোফোন নম্বরটি।