সবজান্তা সমীপেষু
সবাই সাফল্যের কথা বলে, কেউ ব্যর্থতার কথা বলে না কেন?মো. হাসান, নতুন উপশহর, যশোরযেটা সবাই জানে সেটা বলে কী লাভ বরং যেটা কেউ জানে না সেটা যদি জানানো যায় ভালো না?‘হরতাল’ সংগীতের কোন তাল?মানিক লাল সাধু, মজুমদারকান্দি, শরীয়তপুরহরতাল কোনো তাল নয়, এটা ক্ষমতাসংগীতের বিশেষ রাগ!রক্ষা করার কেউ কি আছে?মো. লুৎফর রহমান, চরবাড়িয়া ইউনিয়ন, বরিশালআছে, কিন্তু তিনি এই মুহূর্তে নিজেরটা রক্ষায় ব্যস্ত!ট্রেনের ভাড়া বাড়ানো হয়েছে কিন্তু অযথা শিকল টানার দণ্ড বাড়ানো হয়নি কেন?মো. মোজাম্মেল হক মারজান, দূর্জয়মূড়, ভৈরবযে গতিতে ট্রেন চলে শিকল টানার জন্য আর কয়জন অপেক্ষা করে!হরতাল আর মানুষের জীবনের মাঝে পার্থক্য কি?মো. সাইফুল ইসলাম, সিএসই, কুমিল্লা বিশ্ববিদ্যালয়দাঁড়ান আরেকটা হরতাল হোক তারপর দেখে বলি!সরকার আর বিরোধী দলের মধ্যে পার্থক্য কী?গিয়াস উদ্দিন, সাতকানিয়া, চট্টগ্রামঅনেক পার্থক্য, দুইটার নামই দুই রকম!সেরা প্রশ্নসরকারের প্রথম বছর ও সরকারের শেষ বছরের মধ্যে মিল কোথায়?মো. বাকের ভুঁইয়া, অষ্টগ্রাম, কিশোরগঞ্জদুইটা বছরই ৩৬৫ দিনের! অভিনন্দন বাকেরআপনি পাচ্ছেন ১০০ টাকার মুঠোফোন রিচার্জ।সবজান্তাকে প্রশ্ন পাঠাতে পোস্টকার্ড বা খামের ওপর লিখুন: সবজান্তা সমীপেষু, রস+আলো, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। সঙ্গে পাঠিয়ে দিন আপনার মুঠোফোন নম্বরটি।