সবজান্তা সমীপেষু
সবকিছুর দাম বাড়লেও মোবাইল কলরেট কমে কেন?শহীদুল আনোয়ার, লোহাগাড়া, চট্টগ্রামমোবাইল কলরেট এখন সবকিছুর তালিকার বাইরে!ভিক্ষুক আর ভক্ষকের মধ্যে পার্থক্য কী?করুণাময় চক্রবর্তী, জজ কোর্ট, হবিগঞ্জসম্ভাষণে!মানুষের জীবনের শেষ কোথায়?ত্রিপুরা, মোহাম্মদপুর, ঢাকাশুরুটাই এখনো অমীমাংসিত, শেষটা পরে দেখা যাবে।হরতালের সময়ও মুরগি ডিম পাড়া বন্ধ করে না কেন?মাহমুদা আক্তার, দরগামহল্লা, মৌলভীবাজারহরতালেরও যাতে অন্তত কোনো একটা প্রাপ্তি থাকে!খুব কম লোকেরই প্রথম প্রেম বিয়ে পর্যন্ত গড়ায়। সংখ্যাটি কম হওয়ার কারণ কী?প্রদীপ কুমার, পাঁচপীর, বোদা, পঞ্চগড়বেশির ভাগ মানুষই আসলে প্রথম প্রেমটাকে অমর করে রাখতে চায়।প্রেমের প্রদীপ শিখা কোন তেলে জ্বলে?বেলাল আহমেদ, পিটিআই, মুন্সিগঞ্জশুকনা তেলে, দেখেন না মাঝেমধ্যেই চোখের জলে ভেজাতে হয়।সেরা প্রশ্নআজকের ছাত্র আগামী দিনের...?শায়লা ইয়াসমিন, বিবিএ, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়অনিশ্চয়তা!অভিনন্দন শায়লাআপনি পাচ্ছেন ১০০ টাকার মুঠোফোন রিচার্জ।সবজান্তাকে প্রশ্ন পাঠাতে পোস্টকার্ড বা খামের ওপর লিখুন: সবজান্তা সমীপেষু, রস+আলো, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। সঙ্গে পাঠিয়ে দিন আপনার মুঠোফোন নম্বরটি।