সবজান্তা সমীপেষু
ছেলেমেয়েরা প্রেমে পড়ে কিসের জন্য?মো. কামরুল ইসলাম, গাছবাড়ি, সিলেটএকই কারণে, প্রেম সম্পর্কে ভুল ধারণা ভাঙার জন্যকী করলে হাততালি পাওয়া যায়?সামিয়া হোসেন, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকাতোষামোদকারীদের জন্য হাত খালি করলে!কে বেশি দোষী? যে মুখের সামনে তেঁতুল ঝুলাবে, নাকি যার মুখে পানি আসবে?আফসানা লিপি, দক্ষিণ সাগরদি, বরিশালতেঁতুলগাছটা কার বলুন তো?মেয়েদের চুলের ‘পনিটেইল’ আর ছেলেদের চুলের ‘পনিটেইল’-এর মধ্যে পার্থক্য কী?নাফসিন রহমান, টাঙ্গাইল সদর, টাঙ্গাইলমালিকানায়বিরোধী দল হরতাল দেয় কেন?মো. রেজাউল করিম, যশোর সরকারি সিটি কলেজ, যশোরঅস্তিত্ব জানান দেওয়ার জন্য, দলীয় আত্মবিশ্বাস ফিরিয়ে আনার জন্য!চোরের মায়ের বড় গলা কেন?পাভেল, দশমাইল, পঞ্চগড়যাতে দেখলেই চেনা যায়, নতুন করে আর পরিচয় দিতে না হয়সেরা প্রশ্ননির্বাচন এলে রাজপথে লড়াই, হত্যা, গুম ইত্যাদি সহিংসতা বাড়ে কেন?হুমায়ূন কবির, পহিখাতলা, নালিতাবাড়ী, শেরপুরকী আশ্চর্য! পরীক্ষার আগে প্রিপারেশনের একটা ব্যাপার আছে না!অভিনন্দন হুমায়ূনআপনি পাচ্ছেন ১০০ টাকার মুঠোফোন রিচার্জ।সবজান্তাকে প্রশ্ন পাঠাতে পোস্টকার্ড বা খামের ওপর লিখুন: সবজান্তা সমীপেষু, রস+আলো, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। সঙ্গে পাঠিয়ে দিন আপনার মুঠোফোন নম্বরটি।