সবজান্তা সমীপেষু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাচেলরদের বাসা ভাড়া দিতে চায় না কেন?সমীরণ চক্রবর্তী, সরকারি সিটি কলেজ, চট্টগ্রামবাসা পাওয়ার পর যদি আর ব্যাচেলর থাকতে না চায়, এই ভয়ে।আমেরিকানরা আমাকে বিদেশি বলে কেন?মনিরুল ইসলাম, মংলা পোর্ট, বাগেরহাটসমস্যা নেই, আপনিও ওদের বিদেশি বলে দিন।সালতামামি কোন মামার বউ একটু খুঁজে দেবেন?শারমিন সুলতানা, রাজেন্দ্রপুর, চল্লিশা, নেত্রকোনাসালতা মামার বউ, খোঁজার কী আছে?ফুল ফোটে ঝরে যাওয়ার জন্য, আর ফল ধরে...?বেলাল আহমেদ, পিটিআই, মুন্সিগঞ্জকারবাইড মিশিয়ে বিক্রির জন্য।তুমি দুর্নীতিবাজ, তাই বলিয়া আমি...?চয়নিকা রিতিমা, কাঁঠালতলী, রাঙামাটিআমি দুর্নীতিবাজ হইব না, ভাবিলে কী করিয়া? আমার ভাগেরটা কই?ক্লাসে মাছের মতো চোখ খোলা রেখে ঘুমানোর কোনো ব্যবস্থা আছে কি?আরিফুজ্জমান হাবিব, বাকৃবি, ময়মনসিংহঅবশ্যই আছে, তবে ক্লাসটা তখন পানিভর্তি করে নিতে হবে।সেরা প্রশ্নক্রিকেটার আর পিকেটারের মধ্যে পার্থক্য কী?শাহীন রেজা, নয়াহাট, ফরিদপুর, চাঁদপুরএকটা দেশের জন্য, অন্যটা দেশের বারোটা বাজানোর জন্যঅভিনন্দন শাহীনআপনি পাচ্ছেন ১০০ টাকার মুঠোফোন রিচার্জ।সবজান্তাকে প্রশ্ন পাঠাতে পোস্টকার্ড বা খামের ওপর লিখুন: সবজান্তা সমীপেষু, রস+আলো, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। সঙ্গে অবশ্যই পাঠাতে হবে আপনার মুঠোফোন নম্বরটি।