সবজান্তা সমীপেষু
ঘুষ খাওয়া কি স্বাস্থ্যসম্মত?মনির হোসেন, ধানমন্ডি, ঢাকাএখনো কোনো ডাক্তারি পরীক্ষায় অস্বাস্থ্যকর প্রমাণিত হয়নি।বেশির ভাগ নাইটগার্ড রাতের বেলায় ঘুমায় কেন?মো. হাসান, নতুন উপশহর, যশোরদিনের বেলা ঘুমালে তাঁদের সংসার দেখবে কে?আমরা নববর্ষ পালন করলেও নব মাস, নব সপ্তাহ, নব দিন পালন করি না কেন?সজীব তালুকদার, বাছট, সাঁটুরিয়া, মানিকগঞ্জএত পালন করে কি ভাগ্য পরিবর্তন হবে?হরতাল রাতে হয় না কেন?চয়নিকা রিতিমা, কাঁঠালতলী, রাঙামাটিঅন্ধকারে তাল হারানোর ভয়ে!পৃথিবীর সব মানুষ ভিন্ন কিন্তু গাড়ির হর্ন এক রকম কেন?শুকুর আলী, স্যার ইকবাল রোড, খুলনাপৃথিবীর সব ছাগলও কিন্তু একই রকমভাবে ডাকে, তাই বলে মানুষের সঙ্গে পার্থক্য খুঁজবেন? আমি যা শুনেছি তা কি ঠিক?ইশরাত জাহান, শিবগঞ্জ, সিলেটঅবশ্যই ঠিক! কিন্তু কাউকে বলবেন না, তারা কিন্তু ঠিক উল্টাটা শুনেছে।সেরা প্রশ্নপ্রশ্ন কী?মো. হুমায়ুনহামিদপুর, সুপারিবাগান, নীলগঞ্জ, যশোরউত্তরের ছোটবেলা!অভিনন্দন হুমায়ুনআপনি পাচ্ছেন ১০০ টাকার মুঠোফোন রিচার্জ।সবজান্তাকে প্রশ্ন পাঠাতে পোস্টকার্ড বা খামের ওপর লিখুন: সবজান্তা সমীপেষু, রস+আলো, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। সঙ্গে অবশ্যই পাঠাতে হবে আপনার মুঠোফোন নম্বরটি।