সবজান্তা সমীপেষু
স্বাধীনতা অর্জন করা সহজ কিন্তু রক্ষা করা কঠিন কেন?মো. আবু সাঈদ, চন্দনপুর, নরসিংদীবিষয়টা পরীক্ষায় অংশগ্রহণ আর পাস করার মতোই!রাতকানা না হয়েও রাতে দেখতে পাই না কেন?মো. রুহেল উদ্দিন, বাউসা, বাঘা, রাজশাহীতাহলে এবার রাতকানা হয়েই রাতে না দেখার চেষ্টা করেন।ইচ্ছা থাকলে কি সত্যিই উপায় হয়?শ্রেষ্ঠ সাহা, শ্মশানঘাট রোড, হবিগঞ্জইচ্ছা থাকলে সত্যি উপায়ও হয়, মিথ্যা উপায়ও হয়!আমার প্রশ্নটা এবার সবজান্তার সেরা প্রশ্ন হয়েছে, তাই না?অনুপ কুমার মণ্ডল, পদ্মনীড়, বয়রা, খুলনাযত তাড়াতাড়ি সম্ভব চোখের ডাক্তার দেখান।আর কবে মানুষ হব?উজ্জ্বল কুমার, দুরমুট, মেলান্দহ, জামালপুরমানুষ হয়েই, বা আর কী হবে!ভাইয়া, আপনি কোন দল করেন? মো. রুবেল প্রামাণিক, রাজশাহী বিশ্ববিদ্যালয়আমি সাধারণ জনগণ তো, ভাগ্যদল করি!সেরা প্রশ্নসবজান্তার আক্ষরিক অর্থ আক্ষরিকভাবে আসলে কী?সিনথীয়া আক্তার, সারদা, রাজশাহীকোনো আক্ষরিক অর্থ নেই। কারণ, উনি আক্ষরিকভাবেই অক্ষরজ্ঞানশূন্য!অভিনন্দন সিনথীয়াআপনি পাচ্ছেন ১০০ টাকার মুঠোফোন রিচার্জ।সবজান্তাকে প্রশ্ন পাঠাতে পোস্টকার্ড বা খামের ওপর লিখুন: সবজান্তা সমীপেষু, রস+আলো, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। সঙ্গে অবশ্যই পাঠাতে হবে আপনার মুঠোফোন নম্বরটি।