সবজান্তা সমীপেষু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘরের দরজা থাকতে ভালোবাসা জানালা দিয়ে পালায় কেন?হুমায়ুন কবীর, সিকদারপাড়া, লোহাগাড়া, চট্টগ্রামযে পথ দিয়ে এসেছে সেই পথের ওপর আর আস্থা নেই বলে।আমি কেন প্রাইজবন্ড পাই না?জহির উদ্দিন লস্কর, লোকপ্রশাসন বিভাগ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, কুমিল্লাকারণ, এখন আর প্রাইজবন্ড দেওয়া হয় না!প্রেমিক-প্রেমিকার সংজ্ঞা কী?সাকিল মাহ্মুদ, সপুরা, রাজশাহীযে প্রেম করে সে প্রেমিক, আর যে প্রেম করায় সে প্রেমিকাপুলিশ আর সন্ত্রাসীর মধ্যে পার্থক্য কী?মুন্না, বনশ্রী, রামপুরা, ঢাকাঅনেক পার্থক্য, যেমন পোশাকে, অস্ত্রের লাইসেন্সে...২৪ ঘণ্টা = এক দিন, আর ৪৮ ঘণ্টা = ?মো. সাইফুর রহমান, বন্দরটিলা, বন্দর, চট্টগ্রামপলিটিক্যাল এক দিন।গাড়ি থেকে বাঁ পা দিয়ে নামতে হয় কেন?মো. সজিব হাসান, বেড়া, পাবনাগাড়িতে ওঠেন ডান পা দিয়ে, নামতেও চান ডান পা দিয়ে, বাঁ পায়ের কি কোনো ভূমিকা নেই!সেরা প্রশ্নঅনেকে হিন্দি ভাষা না বুঝেও হিন্দি ছবি দেখে, কেন?মো. আল আমিন হোসাইন, পুরান ভারেঙ্গা, পাবনাহিন্দি ভাষা বোঝার জন্য।অভিনন্দন আল আমিনআপনি পাচ্ছেন ১০০ টাকার মুঠোফোন রিচার্জ।সবজান্তাকে প্রশ্ন পাঠাতে পোস্টকার্ড বা খামের ওপর লিখুন: সবজান্তা সমীপেষু, রস+আলো, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। সঙ্গে অবশ্যই পাঠাতে হবে আপনার মুঠোফোন নম্বরটি।