সবজান্তা সমীপেষু
ফেসবুক কী? জাবির জাহান চট্টগ্রাম সরকারি উচ্চবিদ্যালয় ও কলেজ, চট্টগ্রামনীল রঙের সোশ্যালিস্ট।আলো ও অন্ধকারের মধ্যে মিল কোথায়?শায়লা ইয়াসমিনবিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালীএকে অপরকে খুব মিস করে, কিন্তু কখনো দেখা হয় না।কে কার দাস—মানুষ অভ্যাসের, না অভ্যাস মানুষের?খোন্দকার নাদিম মাহমুদগোছা, মোহনপুর, রাজশাহীঅভ্যাসেরই দাস হওয়ার কথা, কিন্তু সুযোগের অভাবে এখন মানুষই দাস।আপনি বাঁচলে বাপের নাম, তাহলে আমি বাঁচলে কার নাম?সম্রাট আকবরউকিলের মোড়, নীলফামারীওই যে বললেন না, আপনি বাঁচলে বাপের নাম!সহকারী সবজান্তা হতে চাই, কী করব?মেরিনা ইয়াসমিনকাউনিয়া, প্রধান সড়ক, বরিশালঠিক বলেছেন, আমারও একই ইচ্ছা।ব্যর্থতাকে হেসে উড়িয়ে দেয় যে?রিয়াজুল হাসানকাউনিয়া প্রধান সড়ক, বরিশালনেতা-মন্ত্রী।সেরা প্রশ্নভালোবাসলে কাঁদতে হয়, আর না বাসলে?মো. শাহজাহান কবিরমসজিদ রোড, কাঁচিঝুলি, ময়মনসিংহঅন্যের কান্না দেখার সুযোগ হয়।অভিনন্দন কবিরআপনি পাচ্ছেন ১০০ টাকার প্রাইজবন্ড।সবজান্তাকে প্রশ্ন পাঠাতে পোস্টকার্ডের ওপর লিখুন: সবজান্তা সমীপেষু, রস+আলো, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।