সবজান্তা সমীপেষু
‘আই ডোন্ট নো’ মানে কী?করুণাময় চক্রবর্তী, জজ কোর্ট, হবিগঞ্জমানে, আপনি চাইলেও সবজান্তা হতে পারবেন না।ইন্টারনেট কী?বাচ্চু প্রামাণিক, পুরান ভারেঙ্গা, বেড়া, পাবনাএকধরনের জাল, যা দিয়ে ভার্চুয়াল জিনিসপত্র ধরা হয়!দেশের জনগণ কী চায়?আবদুল মুকিত, বোয়ালবাড়ি, ফরিদপুরসেটাই বা কে জানতে চায়!প্রমোশন নাকি ইমোশন, কোনটা আপনার দরকার?মো. ওয়ালী উল্লাহ, দক্ষিণ মান্ডা, মুগদা, ঢাকাশন ছাড়াই অনেক ‘ইমো’ দরকার!এই মুহূর্তে দেশের জনগণের কী দরকার?সৈয়দ মিরাজ মাহামুদ, শেরশাহ রোড, মোহাম্মদপুর, ঢাকাকী কী দরকার না, তার একটা লিস্ট!পা কখন মাটিতে পড়ে না?সায়ফান আবরার জাওয়াদ, রূপতলী হাউজিং, বরিশালযখন পা ও মাটির মাঝখানে অন্য কিছু থাকে!সেরা প্রশ্নবিপদ চারদিক থেকে আসে কেন?জাকির হোসেনমুড়িওয়ালার গলি, দক্ষিণ মান্ডা, ঢাকাআপনাকে ওপরে কিংবা নিচে যাওয়ার সুযোগ করেদেওয়ার জন্য!অভিনন্দন জাকিরআপনি পাচ্ছেন ১০০ টাকার মুঠোফোন রিচার্জ।সবজান্তাকে প্রশ্ন পাঠাতে পোস্টকার্ড বা খামের ওপর লিখুন: সবজান্তা সমীপেষু, রস+আলো, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। সঙ্গে অবশ্যই পাঠাতে হবে আপনার মুঠোফোন নম্বরটি।