সবজান্তা সমীপেষু
ঠেলার নাম বাবাজি কেন?মো. হুমায়ুন বাবু, বীররামপুর, ত্রিশাল, ময়মনসিংহআগে দাদাজিই ছিল, কিন্তু তার মৃত্যুর পর বাবাজি হয়েছে।কালোটাকা সাদা করার সুযোগ দেয়া বিষয়টা কিসের মতো?আল কবির, কেডি স্কুল, নওগাঁচোর ধরে ভালো হওয়ার জন্য ছেড়ে দেওয়ার মতো।আজ নগদ কাল বাকি, এই কাল কবে?মো. বাবুল হোসেন, নগরবাড়ি ঘাট, বেড়া, পাবনাকেন! আগামীকাল!এক বছর পর থেকেই সরকারি দলের জনপ্রিয়তা কমতে থাকে কেন?মনিরুল ইসলাম, ঈশ্বরদী, পাবনাযাতে পাঁচ বছর পর নির্বাচনে হেরে বিরোধী দলকে সুযোগ দিতে পারে।যে সব জানে সে সবজান্তা, আর যে কিছুই জানে না, সে?সাইফুর রহমান, বন্দরটিলা, চট্টগ্রামসেরা প্রশ্নকারী!দেশপ্রেমিক হতে হলে কি ক্ষমতায় থাকা খুব জরুরি?সুইট, গোদাগাড়ী, রাজশাহীঅবশ্যই, ক্ষমতাই তো সকল দেশপ্রেমিকের লক্ষ্য!সেরা প্রশ্নতদন্ত প্রতিবেদন কখনো আলোর মুখ দেখে না কেন?মো. রবিউল আলম, শাহীনগর, ঠাকুরগাঁওতদন্তগুলো অন্ধকারে হয় বলে।অভিনন্দন রবিউলআপনি পাচ্ছেন ১০০ টাকার মুঠোফোন রিচার্জ।সবজান্তাকে প্রশ্ন পাঠাতে পোস্টকার্ডের ওপর লিখুন: সবজান্তা সমীপেষু, রস+আলো, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।