সবজান্তা সমীপেষু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক মাঘে শীত যায় না, তাহলে কয় মাঘে শীত যায়?আরাফাত হোসেন, আইডিয়াল কলেজ, ঢাকাকোনো মাঘেই যায় না, কারণ যেখানে শীতের ভয় সেখানেই মাঘ হয়!মানুষের মূল্যায়ন হয় টাকা দিয়ে, গাড়ি মূল্যায়ন হয় চাকা দিয়ে আর নেতার মূল্যায়ন হয়?করুণাময় চক্রবর্তী, জজকোর্ট, হবিগঞ্জবর্তমানে নেতা কোথায় পেলেন?ডেটিং কী?সাইমন আবরার, রূপাতলী হাউজিং, বরিশাল একটা বিশেষ দিনে দুজন মানুষের মিথ্যা কথার প্রতিযোগিতা!রস+আলোতে লেখা ছাপানোর সবচেয়ে সহজ উপায় কী?রোহিত রুদ্র, নাসিরাবাদ হাউজিং, চট্টগ্রামলেখা পাঠিয়ে সেটা ভুলে যাওয়া।ভিক্ষুক আর নেতাদের মধ্যে মিল কোথায়?আবু হানিফা, মিরপুর, বহুবল, হবিগঞ্জহাত পাতার ক্ষেত্রে!মানুষের যদি পাখা থাকত তাহলে কী হতো?সন্দীপন সরকার, চরপাড়া, ময়মনসিংহকসমেটিকস কোম্পানিগুলো নতুন নতুন অনেক পণ্য বিক্রি করতে পারত!সেরা প্রশ্নমিল ও গরমিলের মধ্যে পার্থক্য কোথায়?মেহেদী হাসান, জিয়ানপুর, দৌলতপুর, মানিকগঞ্জসংসদ ভবনে!অভিনন্দন মেহেদীআপনি পাচ্ছেন ১০০ টাকার মুঠোফোন রিচার্জ।সবজান্তাকে প্রশ্ন পাঠাতে পোস্টকার্ডের ওপর লিখুন: সবজান্তা সমীপেষু, রস+আলো, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।