সবজান্তা সমীপেষু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রেমের মরা জলে ডোবে না কেন?মো. আলী হোসেন, রথের পাড়, আদিতমারী, লালমনিরহাটযেখানে ডুবতে গেছে সেখানে জল কম বলে!সন্তানের কাছে বাবা-মা বোঝা হয়ে যায় কেন?আফরিন জাহান হক, ছোটবন গ্রাম, রাজশাহীকারণ, দিন দিন মানুষ দুর্বল হয়ে যাচ্ছে, বেশি বোঝা বহনের শক্তি হারিয়ে ফেলছে।কালো টাকা সাদা করা হয় কেন?ইব্রাহিম হোসাইন, সরিষাবাড়ী, জামালপুরযাতে দোকানদার দেখে চিনতে পারে।নীলক্ষেতে ‘সহজ বাংলা গালি অভিধান’ পাওয়া যাচ্ছে না কেন?ফরিদ আহমেদ, মিরপুর, ঢাকানীলক্ষেতে নয়, সংসদ ভবনের ওই দিকে খুঁজুন।হরতালে দেশের ক্ষতি হয় জেনেও রাজনীতিকরা হরতাল দেন কেন?সোহাগ তালুকদার, বিশরপাশা, কলমাকান্দা, নেত্রকোনাযাতে ক্ষমতায় এসে সেই ক্ষতিগুলো নিয়ে কাজ করতে পারেন।বিদেশে রোববার ছুটি, আমাদের শুক্র ও শনিবার ছুটি কেন?সিয়াম, শান্তিনগর, ঢাকাকারণ, এই দেশ বিদেশ নয়, বাংলাদেশ!সেরা প্রশ্নদেশ কোথায় যাচ্ছে?সুবীর চাকীকাঁঠালবাড়ি, পুটিয়া, রাজশাহীনো টেনশন, যেখানেই যাক, আপনাকেও সঙ্গে নিয়ে যাবে!অভিনন্দন সুবীরআপনি পাচ্ছেন ১০০ টাকার মুঠোফোন রিচার্জ।সবজান্তাকে প্রশ্ন পাঠাতে পোস্টকার্ডের ওপর লিখুন: সবজান্তা সমীপেষু, রস+আলো, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।