সবজান্তা সমীপেষু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমরা সবকিছু ভুলে যাই কিন্তু ভুলি না শুধু...!চয়নিকা রিতিমা, রাঙামাটিভুলে যে গেছি সেটা!মানুষ বিয়ে করে কেন?জহির উদ্দিন লস্কর, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ব্যাচেলর লাইফের গুরুত্ব অনুধাবন করার জন্য!বোকা মানুষের মাথায় বুদ্ধি থাকলে কী হতো?চিরঞ্জীব দত্ত, আরামবাগ, ঢাকাএই প্রশ্নটাই আর করত না।চোরের উৎকৃষ্ট সময় রাত, কিন্তু রাজনীতিবিদদের?মো. আবু তাহের মিয়া, কারমাইকেল কলেজ, রংপুরটোয়েন্টি ফোর আওয়ার।ভাই আমি অন্ধ, বাংলাদেশ কোন পথে?মদন মোহন তঞ্চঙ্গা, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়, চট্টগ্রামতাহলে আর জেনে কী করবেন। ধরে নিন ঠিক পথেই আছে!যাকে দেখতে নারি, তার চলন বাঁকা কেন?মো. রোকনুজ্জামান, ফ্লোরেন্স কলেজ, ময়মনসিংহতার চলন ঠিক আছে, যে তাকাচ্ছে তার দৃষ্টিভঙ্গিতে সমস্যা।সেরা প্রশ্নফালতু প্রশ্ন কি মাঝেমধ্যে সেরা প্রশ্ন হয়?মো. হাসান, নতুন উপশহর, যশোরমাঝেমধ্যে হয়।অভিনন্দন হাসানআপনি পাচ্ছেন ১০০ টাকার মুঠোফোন রিচার্জ।সবজান্তাকে প্রশ্ন পাঠাতে পোস্টকার্ডের ওপর লিখুন: সবজান্তা সমীপেষু, রস+আলো, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।