সবজান্তা সমীপেষু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তেলের দাম বাড়লেও তেল মারা বন্ধ হচ্ছে না কেন?এস এম শাহীনফুলবাড়ী, নহাটা, মহম্মদপুর, মাগুরাআরে ভাই, তেল তো মারাই হচ্ছে তেলের দাম বাড়ানোর জন্য।ডিজিটাল আর অ্যানালগের মধ্যে পার্থক্য কী?এম এস লিটনঈদগাহ রোড, ফটিকছড়ি, চট্টগ্রাম।যা দেখছেন সবই অ্যানালগ, আর যা শুনছেন সবই ডিজিটাল।অপরাধীদের জন্য ‘নরকরাজ্য’ না বলে ‘স্বর্গরাজ্য’ বলা হয় কেন?করুণাময় চক্রবর্তীজজকোর্ট, হবিগঞ্জযাতে অপরাধীর কারণে সবারই দ্রুত স্বর্গলাভ হয়।সত্য কখনো চাপা থাকে না কেন?সুবীর কুমার চাকীব্যবস্থাপনা বিভাগ, রাজশাহী কলেজতাকে নিয়ে রটানো মিথ্যাগুলো দেখার জন্য।মাদারবোর্ড আছে, ফাদারবোর্ড নেই কেন?শোয়েব রহমানবিআইআইটি, বরিশালএই বোর্ডটা ফাদারেরই ছিল, তিনি মৃত্যুর আগে মাদারের নামে উইল করে গেছেন।ভালোবাসা ও গুড হাউসের মধ্যে পার্থক্য কী?সুলতানা আনজুমানকিশোরগঞ্জখরচে। একটার ডেইলি,আরেকটার মান্থলি।সেরা প্রশ্নআমাদের দুই প্রধান রাজনৈতিক দলের মধ্যে সেতুবন্ধ হয় না কেন?মো. শাকিল রেজাগোডাউন পাড়া, নাচোল, চাঁপাইনবাবগঞ্জকীভাবে হবে! সেতু হওয়ার আগেই যে প্রকল্প নিয়ে দুই নম্বরি হয়।অভিনন্দন শাকিলআপনি পাচ্ছেন ১০০ টাকার প্রাইজবন্ড।সবজান্তাকে প্রশ্ন পাঠাতে পোস্টকার্ডের ওপর লিখুন: সবজান্তা সমীপেষু, রস+আলো, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।