সবজান্তা সমীপেষু
এভাবে আর কত দিন?বিনয় অধিকারীসরকারি বিএল কলেজ, দৌলতপুর, খুলনাএই তো, আর কটা দিন!মেইল বক্স আছে কিন্তু ফিমেইল বক্স নেই কেন?কাজী আলিমুজ্জামানআসাদ এভিনিউ, মোহাম্মদপুর, ঢাকাটেলিভিশনটাকে আপনার কার বক্স মনে হয়!বিয়ে আর যুদ্ধের মধ্যে পার্থক্য কী?মো. হাসাননতুন উপশহর, যশোরযুদ্ধে অনেকে হতাহত হয় কিন্তু বিয়েতে হয় শুধু একজন পুরুষ।প্রত্যেক মাসের শেষ দিকে পকেটে টাকা কম থাকে কেন?শাহাদাত হোসেনম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জি, রাজশাহী বিশ্ববিদ্যালয়পরের মাসের টাকার জন্য জায়গা লাগবে না!কোনটি বড়—অর্থ, না স্বার্থ?মো. শাকিল বেগগোডাউন পাড়া, নাচোল, চাঁপাইনবাবগঞ্জসবচেয়ে বড় অর্থের স্বার্থ!চিন্তা ও দুশ্চিন্তার মধ্যে পার্থক্য কী?আয়শা সিদ্দিকাসোনাপুর, চান্দিনা, কুমিল্লানেতাদের চোখে-মুখে যেটা দেখেন ওটা চিন্তা আর সারা বছর জনগণের চোখে-মুখে যেটা দেখেন ওটা দুশ্চিন্তা।সেরা প্রশ্নপ্রেমের আনন্দ ক্ষণিকের কিন্তু বেদনা কেন দীর্ঘদিনের?আবদুস সামাদসমাজকর্ম, আনন্দ মোহন কলেজ, ময়মনসিংহপ্রেমের আনন্দটা মেড ইন চায়নিজ, আর বেদনাটা জাপানিজ।অভিনন্দন আবদুস সামাদআপনি পাচ্ছেন ১০০ টাকার প্রাইজবন্ড।সবজান্তাকে প্রশ্ন পাঠাতে পোস্টকার্ডের ওপর লিখুন: সবজান্তা সমীপেষু, রস+আলো, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।