সবজান্তা সমীপেষু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে কি একটি জাতীয় চুপচাপ দিবসের আয়োজন করা যায়?তপন দেবনাথলস অ্যাঞ্জেলেস, ইউএসএযায়, কিন্তু ওই দিন চুপচাপ থাকা নিয়ে যে পরিমাণ কথা ও বাণী হবে তার জন্য হচ্ছে না।সেরা প্রশ্নকারীকে ১০০ টাকার প্রাইজবন্ড দেওয়া হয় কেন?আতিউর রহমানখিলগাঁও, চৌধুরীপাড়া, ঢাকাপ্রশ্ন পাঠাতে নিরুৎসাহিত করার জন্য।কোনটি ডিজিটাল: ইয়ে করে বিয়ে না বিয়ে করে ইয়ে?সুলতানা আনজুমানহোসেন্দী, পাকুন্দিয়া, কিশোরগঞ্জএসব ইয়ে-বিয়ে বাদ দিয়ে রাত জেগে মোবাইলে কথা বলা।গরম আর ঠান্ডার মধ্যে পার্থক্য কী?মো. সুজাউদ্দিনফটিকছড়ি, চট্টগ্রামখুব সিম্পল, কাউকে ঠান্ডা করতে হলে নিজেকে গরম হতে হয় (এসি দ্রষ্টব্য)।বর্তমানে বাংলাদেশের মানুষের প্রধান খাদ্য কী?মো. আইয়ুব আলীরাজশাহী কলেজরাজনৈতিক দলগুলোর মত-অভিমত-দ্বিমত-পাল্টামত এসব।আজ ১০০ টাকার প্রাইজবন্ডটা কে পাবে?সামি আক্তারসরকারি কারিগরি উচ্চবিদ্যালয়, নবম শ্রেণী, বেগমগঞ্জ, নোয়াখালীসুবীর কুমার চাকী।সেরা প্রশ্নআমাদের দেশের মন্ত্রীরা পদত্যাগ করে না কেন? সুবীর কুমার চাকীচতুর্থ বর্ষ, ব্যবস্থাপনা বিভাগ, রাজশাহী কলেজকী আশ্চর্য! পদ ত্যাগ করলে ওনারা হাঁটবেন কী করে!!অভিনন্দন সুবীরআপনি পাচ্ছেন ১০০ টাকার প্রাইজবন্ড।সবজান্তাকে প্রশ্ন পাঠাতে পোস্টকার্ডের ওপর লিখুন: সবজান্তা সমীপেষু, রস+আলো, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।