সবজান্তা সমীপেষু
টাকওয়ালা এবং বাড়িওয়ালার মধ্যে তফাত কী?ইব্রাহিম আহমেদসাভার দিয়া, মনোহরদী, নরসিংদীটাকওয়ালাকে দেখেই চেনা যায় আর বাড়িওয়ালাকে চিনতে কথাও বলতে হয়।জীবন ও যুদ্ধের মধ্যে পার্থক্য কী?এম এস লিটনআবছার ব্রাদার্স, ফটিকছড়ি, চট্টগ্রামজীবন থাকলে যুদ্ধ করতে হয়, আর যুদ্ধ করলে জীবন যাবেই।বলুন তো, মানুষ রেগে যায় কেন?কাজী আলিমুজ্জামানআসাদ এভিনিউ, মোহাম্মদপুর, ঢাকাহেরে যাওয়ার জন্য, শোনেননি—রেগে গেলেন তো হেরে গেলেন।প্রেমেও স্যাকা আছে আবার রুটিতেও স্যাকা দিতে হয়, প্রেম আর রুটির মধ্যে তাহলে পার্থক্য কী?নজিবুল্লাহজগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকাস্যাকাওয়ালা রুটির একটা মূল্য আছে কিন্তু প্রেমের স্যাকার কোনো মূল্য নেই।মানুষ স্বপ্ন দেখে কেন?রীতুবোসপাড়া, মেহেরপুরবাস্তবতা সহ্য করতে না পেরে।কোনটি সহজ, দুর্নীতি নাকি রাজনীতি?লুৎফর রহমানচড়বাড়িয়া, সদর, বরিশালরাজনীতি করলে দুর্নীতি করা সহজ হয়, আবার দুর্নীতি করলে রাজনীতিতে ডাক আসে।সেরা প্রশ্নদাবা খেলাকে কেন শান্তির খেলা বলা হয়?সবুজ সরকারভাবিচা, নিয়ামতপুর, নওগাঁকারণ, এতে রাজা আছে রানি নাই।অভিনন্দন সবুজআপনি পাচ্ছেন ১০০ টাকার প্রাইজবন্ড।সবজান্তাকে প্রশ্ন পাঠাতে পোস্টকার্ডের ওপর লিখুন: সবজান্তা সমীপেষু, রস+আলো, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।