সবজান্তা সমীপেষু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাধীনতার সুফল পেতে আমাদের আরও কত দিন অপেক্ষা করতে হবে?এসএম শাহীন, মহম্মদপুর, মাগুরাঅপেক্ষা করতে হবে কেন, বাজারে অনেক সিজনাল সুফল পাওয়া যায়, কিনে নিন।চলার পথে কলার খোসা পড়ে থাকতে দেখলে সরদারজি মনে মনে কী ভাবেন?সীমা হালদার, শিবালয়, মানিকগঞ্জভাবেন, আজও তাঁকে ওই খোসায় পা পিছলে পড়তে হবে।কোন ধরনের প্রশ্ন খুব খারাপ?সাবিত, মাদ্রাসাপাড়া, জয়পুরহাটযে প্রশ্নের উত্তরে আমাকে এই কথাটাই লিখতে হয়!চোর পালালে বুদ্ধি বাড়ে কেন?মো. আ. হালিম, আফুঞ্জিবাড়ি, দেয়ানা, দৌলতপুর, খুলনাচোরের বুদ্ধিকে চ্যালেঞ্জ করার জন্য!ভালোবাসা প্রকাশের অন্যতম একটা উপায় কী?মো. সজিব তালুকদার, বাছট, সাটুরিয়া, মানিকগঞ্জদেয়ালে ভালো রং লাগান, ফিটিংসগুলো দামি দামি লাগান, আপাতত ওতেই হবে।বাঘের লেজ দিয়ে কান চুলকালে কী হয়?সাইফান, রূপাতলী, বরিশাল কী আর হবে? কানের ময়লা বাঘের লেজে লেগে যাবে আর তাতে বাঘ খেপে গিয়ে ঘাড় মটকে দেবে।সেরা প্রশ্নআরজে আর ডিজের মধ্যে পার্থক্য কী?সুমিত বড়ুয়া, গ্রাম: শুচিয়া, চন্দনাইশ, চট্টগ্রামএকজন চাপা ব্যবহার করে আর অন্যজন হাত ব্যবহার করে।অভিনন্দন সুমিতআপনি পাচ্ছেন ১০০ টাকার প্রাইজবন্ড।সবজান্তাকে প্রশ্ন পাঠাতে পোস্টকার্ডের ওপর লিখুন: সবজান্তা সমীপেষু, রস+আলো, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।